বাংলাদেশ

হাদির ওপর হামলার ঘটনায় দুই দিন পর মামলা

  • 2:52 pm - December 15, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। ঘটনার দুই দিন পর রোববার রাতে মামলাটি দায়ের করা হয়।

থানার এক কর্মকর্তা জানান, মামলার এজাহারে একজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত বলতে চাননি। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জুলাই আন্দোলন ও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত করার দাবির কর্মসূচির মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে তিনি হামলার শিকার হন।

পুলিশ জানায়, চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে।

আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার চিকিৎসা এখনও চলমান।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

এই ঘটনার তদন্তে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাশাপাশি হামলাকারীদের ধরতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এর মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

র‌্যাব জানিয়েছে, রোববার রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং পরিচিত মারিয়া। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী বলেন, গুলির ঘটনার আগে ও পরে ফয়সালের সঙ্গে তাদের একাধিকবার ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

র‌্যাব আরও জানায়, অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বেশ কিছু চেকবই ও ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাদিকে গুলির ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা হয়েছে, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। ঘটনার দুই দিন পর রোববার রাতে মামলাটি দায়ের করা হয়।

থানার এক কর্মকর্তা জানান, মামলার এজাহারে একজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত বলতে চাননি। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জুলাই আন্দোলন ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির কর্মসূচির মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে তিনি হামলার শিকার হন।

পুলিশ জানায়, চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে।

আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার চিকিৎসা এখনও চলমান।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

এই ঘটনার তদন্তে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাশাপাশি হামলাকারীদের ধরতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এর মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

র‌্যাব জানিয়েছে, রোববার রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং পরিচিত মারিয়া। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী বলেন, গুলির ঘটনার আগে ও পরে ফয়সালের সঙ্গে তাদের একাধিকবার ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

র‌্যাব আরও জানায়, অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বেশ কিছু চেকবই ও ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাদিকে গুলির ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা হয়েছে, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au