সর্বশেষ

ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার অভিনেতা অখিল বিশ্বনাথের

  • 5:46 pm - December 15, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- ভারতীয় মালয়ালম চলচ্চিত্র অভিনেতা অখিল বিশ্বনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার বাড়ি থেকে তার ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অখিলের মা গীতা যখন কাজের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন ঘরের ভেতর সন্তানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মাত্র তিন মাস আগেই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অখিলের বাবা চুঙ্কাল চেঞ্চেরিভল্লাপ্পিল। বর্তমানে তার চিকিৎসা চলছে।

অভিনেতা অখিলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা সানাল কুমার শশীধরন ও অভিনেতা জোজু জর্জসহ ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী।

অভিনয়ের পাশাপাশি মোবাইল ফোন মেরামতের কাজ করতেন তিনি। কিছুদিন ধরে কাজ বন্ধ করে দিয়েছিলেন। এদিকে অখিলের মৃত্যুতে অভিনেতা মনোজ কুমার এক শোকবার্তায় লিখেছেন, ‘তুমি কী করেছ অখিল?’ পরিচালক সানাল কুমার লিখেছেন, ‘অখিলের আত্মহত্যার খবরটি হৃদয়বিদারক।

তিনি অত্যন্ত কষ্টে ভরা জীবন থেকে সিনেমায় এসেছিলেন। মালয়ালম সিনেমায় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ‘চোলা’র মতো একটি সিনেমাই যথেষ্ট ছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সে আত্মহত্যা করেছে। আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি না এই অকাল মৃত্যুর কারণ কী।’

শিশুশিল্পী হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ‘চোলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি বেশ জনপ্রিয় এবং ব্যবসা সফল হয়েছিল। অসাধারণ গল্প আর অভিনয়ের জন্য সিনেমাটি ২০১৯ সালে রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়া ‘অপারেশন জাভা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই শাখার আরও খবর

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au