সর্বশেষ

বাজিমাত করেছে বহুল আলোচিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

  • 5:23 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:১৫ বার

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- বিনোদন জগতে বছরের অন্যতম আলোচিত পুরস্কার গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকায় বাজিমাত করেছে হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

গোল্ডেন গ্লোব পুরস্কারের তালিকায় পল টমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে বলে লিখেছে বিবিসি।

ইয়েকিম ত্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আটটি মনোনয়ন। এই সিনেমাটি চলচ্চিত্র উৎসবগুলোতে আলোচিত ছিল। এছাড়া ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে ছয়টি করে মনোনয়ন। ৮৩তম গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা হয় সম্প্রতি। লস অ্যাঞ্জেলেস থেকে দুই অভিনয়শিল্পী মার্লন ওয়ারনস ও স্কাই পি মার্শাল মনোনীত সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন।

আগামী ১১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অস্কারের আগে এই অনুষ্ঠানকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

এছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছে ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে। এছাড়া ‘উইকেড: ফর গুড’ ও ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমা দুটি পেয়েছে পাঁচটি করে মনোনয়ন।

এই শাখার আরও খবর

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au