বাংলাদেশ

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

  • 12:42 am - December 18, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি , ছবি : সংগৃহীত

মেলবোর্ন ১৮ ডিসেম্বর- বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলা–২০২৬ শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। বইপ্রেমীদের বহুল প্রত্যাশিত এই মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার বিকেল ৫টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় মেলার সময়সূচি চূড়ান্ত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

সভা সূত্রে জানা গেছে, ভাষা আন্দোলনের চেতনায় আয়োজিত এবারের বইমেলাকে আরও সুশৃঙ্খল ও পাঠকবান্ধব করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। প্রকাশনা শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের সুবিধা এবং মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়েও মতবিনিময় হয়।

প্রতি বছরের মতো এবারও অমর একুশে বইমেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে নতুন বইয়ের প্রকাশ, সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au