সর্বশেষ

রংপুর-৩ আসনে মনোনয়ন ফরম তুললেন তৃতীয় লিঙ্গের প্রার্থী

  • 4:59 am - December 18, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ডিসেম্বর- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর আনোয়ারা ইসলাম রানী সময় সংবাদকে বলেন, মানুষের ভালোবাসা ও উৎসাহ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, কোনো দলের ছায়া বা ক্ষমতার জোর নয়, ন্যায়, বিশ্বাস ও সাধারণ মানুষের সমর্থনকে ভিত্তি করেই তিনি রাজনীতিতে এসেছেন। তাঁর ভাষায়, তিনি সুবিধাভোগী হতে নয়, বরং মানুষের কথা বলার জন্য এবং অবহেলিত ও উপেক্ষিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠতেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

রানী আরও বলেন, তাঁর কোনো পারিবারিক পিছুটান বা ব্যক্তিগত বাধ্যবাধকতা নেই। ফলে নিজের পুরো সময়, শক্তি ও দায়বদ্ধতা তিনি রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করতে চান। তিনি মনে করেন, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনার লড়াই কেবল ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি একটি মানবিক দায়িত্ব এবং ন্যায়ের আন্দোলন।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মহীন ও বেকার যুবক-যুবতীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাঁর অন্যতম লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, এই নির্বাচনে তরুণদের ভোট ভয়ের রাজনীতির অবসান ঘটাতে পারে এবং সাহসী ও মানবিক পরিবর্তনের সূচনা করতে পারে।

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, বুধবার দুপুর পর্যন্ত রংপুর জেলার ছয়টি আসনের কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি। তবে বিকেলে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর এবং এ সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ ও জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিপক্ষে নির্বাচন করে ২৩ হাজার ৩৩৯ ভোট পান। এবারও তিনি প্রার্থী হিসেবে মাঠে নামায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, রংপুর জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৭৩টি। জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন।

এই শাখার আরও খবর

তাহসিফ সৌরির মৃত্যু: কিছু প্রশ্ন, প্রোপাগান্ডার অভিযোগ এবং বিচারের দাবি

সজীব ওয়াজেদ জয় :  রহস্যজনক মৃত্যুর মাত্র তিন মাস আগে এক পডকাস্টে তাহসিফ সৌরি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার ওপর নেমে আসা ভয়াবহ…

এবার আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, হত্যা করলো কারা?

ওটিএন বাংলা রিপোর্ট : চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী নুর নাহার বেগমের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসার পেছনের দরজা খোলা…

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নিখোঁজ হওয়ার আগে…

মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে অধ্যাপক চার্লস…

জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, শিশুকন্যার পর বাবারও মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছর বয়সী শিশু তোয়াবা আক্তারের মরদেহ উদ্ধারের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও…

পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক নিয়ে সন্দেহ, রাসায়নিক পরীক্ষায় পাঠাল কাস্টমস

পাকিস্তান থেকে আমদানি করা প্রায় ১৫০ টন কাঁচা তামাক নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তামাকের সঙ্গে কোনো ক্ষতিকর রাসায়নিক বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছে কি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au