বাংলাদেশ

ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

  • 3:04 am - December 19, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- দেশে ফেরার আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইক‌মিশনে এ আবেদন করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের নির্ধারিত ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে বাংলাদেশ হাইক‌মিশনে পাঠিয়েছেন তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এর আগে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই জানান, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। বিএনপির পক্ষ থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। ওই ফ্লাইটের ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিটে।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন তাঁর মেয়ে জাইমা রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছাবে বলে তিনি জানান।

২০২৪ সালের ৫ আগস্টের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা চলছিল। গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার পর তিনি জানান, দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া হবে না। তবে গত ১২ ডিসেম্বর বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

তার দেশে ফেরা উপলক্ষে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।

সালাহউদ্দিন আহমদ জানান, অভ্যর্থনাকে ঘিরে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত স্থান চূড়ান্ত করার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এদিকে সম্ভাব্য জনসমাগম প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঐতিহাসিক জনসমাগমের প্রস্তুতি চলছে এবং কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার পর ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি যুক্তরাজ্যেই অবস্থান করছেন।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au