বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান
বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকার সম্মতি দিয়েছে বলে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর নাকচ করেছে টোকিও।…
মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে প্রথমে প্রথম আলো ভবনে এবং পরে ডেইলি স্টার ভবনে বিক্ষুব্ধ একদল লোক আগুন দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এই অগ্নিসংযোগের ঘটনায় ডেইলি স্টার ভবনের ভেতরে বহু সাংবাদিক ও সংবাদকর্মী আটকা পড়েছেন। আগুন ও ধোঁয়ার কারণে তারা ভবন থেকে বের হতে না পেরে ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেন।
ভবনের ভেতরে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থার কথা তুলে ধরেন। তিনি লেখেন, তিনি আর শ্বাস নিতে পারছেন না, চারদিকে প্রচণ্ড ধোঁয়া, তিনি ভবনের ভেতরে আটকে আছেন এবং এই পরিস্থিতিতে তার জীবন বিপন্ন হয়ে পড়েছে।
ডেইলি স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই বের হতে পারেননি। পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠায় সবাই কোনো রকমে ছাদে উঠে যান। ধোঁয়ার কারণে নিচে নামা বা নিরাপদে বের হওয়া সম্ভব হচ্ছিল না।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছিল। তবে ভবনে কতজন আটকা পড়েছেন এবং তারা সবাই নিরাপদে বের হতে পেরেছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au