বাংলাদেশ

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা

  • 2:31 pm - December 19, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
ভিডিওতে ভিড়ের মধ্যে তার পিঠে ধাক্কা দিতে দেখা গেছে, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- রাজধানীর ফার্মগেটে দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভ চলাকালে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর হেনস্তার শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদ জানাতে গেলে বিক্ষোভকারীদের একাংশ তাকে ধাক্কা দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ভিড়ের মধ্যে নূরুল কবীরের পিঠে ধাক্কা দেওয়া হচ্ছে এবং এক পর্যায়ে একজন তাকে চুল ধরে টানছে। ওই সময় পরিস্থিতি ছিল উত্তপ্ত এবং বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নূরুল কবীর বিক্ষোভকারীদের সহিংসতা থেকে বিরত রাখতে এগিয়ে যান। একই রাতে প্রথম আলোর ভবনেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার নিন্দা জানিয়ে সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, নূরুল কবীর বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে সাহসী ও দৃঢ় কণ্ঠস্বর হিসেবে পরিচিত। নানা হুমকি ও চাপের মধ্যেও তিনি সত্য বলার অবস্থান থেকে সরে আসেননি। গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ জানাতে গিয়ে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা উদ্বেগজনক ও নিন্দনীয়।

সাংবাদিক রাজিব আহম্মদ তার ফেসবুক পোস্টে বলেন, নূরুল কবীর শুধু একজন সম্পাদক নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলা একজন সাহসী মানুষ। এক-এগারোর সময় থেকে শুরু করে পরবর্তী বছরগুলোতেও চরম প্রতিকূলতার মধ্যে তিনি সত্য ও মানবাধিকারপন্থী সাংবাদিকতা চালিয়ে গেছেন। এমন একজন সাংবাদিককে প্রকাশ্যে গালিগালাজ ও হেনস্তা করা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।

ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা এবং নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় দেশের সাংবাদিক সমাজ ও সুশীল মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au