বাংলাদেশ

ঢাকায় উদীচীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • 1:38 am - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার
ছবি: সমকাল

মেলবোর্ন,২০  ডিসেম্বর- রাজধানীর তোপখানা রোডের সেগুনবাগিচা এলাকায় উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে। সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে একদল লোক হঠাৎ কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কার্যালয়ে থাকা লোকজন দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সেগুনবাগিচায় উদীচী কার্যালয়ে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। এর পর সাড়ে সাতটার দিকে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিসংযোগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই শাখার আরও খবর

বন্ডাই হামলার অভিযুক্তের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুক্তি পাচ্ছেন দণ্ডিত আইএস সদস্য

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে ভয়াবহ হামলার ঘটনায় অভিযুক্ত নাভিদ আকরামের সঙ্গে যোগাযোগের অভিযোগ থাকা দণ্ডিত ইসলামিক স্টেট (আইএস) সদস্য আইজ্যাক এল মাতারি আগামী রোববার কারাগার থেকে…

বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকার সম্মতি দিয়েছে বলে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর নাকচ করেছে টোকিও।…

সৌদি আরবে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের

সৌদি আরবের বিভিন্ন স্থানে তেল স্থাপনা, আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে এক দিনে ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে…

তাহসিফ সৌরির মৃত্যু: কিছু প্রশ্ন, প্রোপাগান্ডার অভিযোগ এবং বিচারের দাবি

সজীব ওয়াজেদ জয় :  রহস্যজনক মৃত্যুর মাত্র তিন মাস আগে এক পডকাস্টে তাহসিফ সৌরি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার ওপর নেমে আসা ভয়াবহ…

এবার আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার, হত্যা করলো কারা?

ওটিএন বাংলা রিপোর্ট : চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী নুর নাহার বেগমের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসার পেছনের দরজা খোলা…

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নিখোঁজ হওয়ার আগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au