ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস
মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…
মেলবোর্ন,২০ ডিসেম্বর- সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী ণীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকায় তার গ্রামের বাড়িতে বিক্ষুব্ধ লোকজন আগুন ধরিয়ে দেয়।
একই সময় সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে একদল লোক ওই দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুটি বাড়িরই আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ফোন রিসিভ করেননি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au