‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর ছায়ানট কার্যালয়ে হামলার একাধিক দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সেই ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ছায়ানট ভবনের ভেতরে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে হারমোনিয়াম, এলোমেলো পড়ে আছে তবলা, ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র। কোথাও কোথাও নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, আবার একটি কক্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে কাগজপত্র ও সামগ্রী। একটি সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের এমন ধ্বংসস্তূপ দেখে স্তব্ধ নেটিজেনরাও।।
এদিকে সচেতন মহলের দাবি, ছায়ানটে হামলার সঙ্গে শহীদ হাদি বা তার সমর্থকদের কোনো সম্পর্ক নেই। বরং বিশৃঙ্খলাকারীরা নিজেদের ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে তার নাম ব্যবহার করছে।।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au