বাংলাদেশ

ছায়ানটে হামলা: সাড়ে তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

  • 5:02 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার
ছায়ানটে হামলা ও ভাংচুর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার গভীর রাতে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি করেছেন। এতে তিনশ থেকে সাড়ে তিনশ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

তবে একই রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তেজগাঁও থানার ওসি ক্যশৈনু জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ক্ষয়ক্ষতির হিসাব করে অভিযোগ দেবে বলে পুলিশকে জানিয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ক্ষোভ ও বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার গভীর রাতে ছায়ানট ভবনে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল নিয়ে এসে প্রথমে পার্কিং লটে আগুন দেয়। এরপর ভবনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।

হামলার সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবীর’, ‘ভাঙো’, ‘ভারতের দালাল’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় হামলাকারীদের। প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুনের প্রতিকৃতি কেটে নষ্ট করার সময় তাকে ‘নাস্তিক’ বলে সম্বোধন করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ভবনের ভেতরে ঢুকে মিলনায়তন ও বিভিন্ন কক্ষে তাণ্ডব চালানো হয়। তবলা, হারমোনিয়াম, তানপুরা ও অন্যান্য বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হয়, কিছু যন্ত্র পুড়িয়ে দেওয়া হয়। বই, কাগজপত্র তছনছ করা হয়। পুরো মনিটরিং সিস্টেম, সিসিটিভি ক্যামেরা, স্পিকার, লাইট ও ফ্যান ভেঙে দেওয়া হয়। মাটির তৈরি শিল্পকর্ম, চারুকর্ম এবং অধিকাংশ কক্ষ ও অফিস রুমের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষও হামলার হাত থেকে রেহাই পায়নি। আলমারির কাচ ভেঙে ফেলা হয়, চেয়ার ও টেবিল ওলটপালট করা হয়। রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তন, মূল মিলনায়তন এমনকি শৌচাগারেও ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের একটি অংশ পরিকল্পিতভাবে লুটপাটে জড়ায়। তারা বিভিন্ন কক্ষের ড্রয়ার ভেঙে টাকা-পয়সা খোঁজে এবং বাদ্যযন্ত্রসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।

রাত আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের নিয়ন্ত্রণ নেন। তার আগেই দেশের সংস্কৃতিচর্চার অন্যতম বড় এই প্রতিষ্ঠানটি হামলাকারীদের তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার পর ছায়ানট ভবনে পরিচালিত ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের সব ক্লাসসহ সংগঠনের সকল কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

একই রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় এবং উত্তরা এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ধানমন্ডি থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au