সর্বশেষ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমেদ

  • 6:43 pm - December 21, 2025
  • পঠিত হয়েছে:২৮২ বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ডিসেম্বর- দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হামলার ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এ ঘটনা কোনোভাবেই শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়ে শেষ করা যাবে না।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এই সভার আয়োজন করে বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এই ঘটনায় সরকারের দায় সবচেয়ে বেশি। তিনি প্রশ্ন তুলে বলেন, হামলার বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য থাকার কথা শোনা গেছে। যদি তা সত্য হয়, তাহলে সেই তথ্য কেন আমলে নেওয়া হলো না। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো সত্ত্বেও এক থেকে দুই ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে। কেন এমন বিলম্ব হলো, সেটিও স্পষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন, “আমরা কাদের হাতে রাষ্ট্রব্যবস্থা তুলে দিচ্ছি, সেটাই এখন বড় প্রশ্ন। যারা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন, এই ঘটনায় তাদের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সম্প্রতি গণমাধ্যমকে চিহ্নিত করে পরিকল্পিতভাবে হামলার প্রবণতা দেখা যাচ্ছে। কিছু নির্দিষ্ট স্থাপনা ও ঠিকানায় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় সরকারের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের তৎপরতা কঠোর হাতে দমন করা জরুরি।

গণতন্ত্র প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশ নিয়ে মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। বাংলাদেশের মানুষ পূর্ণ গণতন্ত্র চায় এবং গণতন্ত্রকে সর্বক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। এজন্য গণতন্ত্র বিনির্মাণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, অনেকেই গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করেন। সাংবাদিকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে দেশের স্বার্থের প্রশ্নে সবাইকে দেশের পক্ষেই অবস্থান নিতে হবে। তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ বিএনপিকে দেয়, তাহলে গণমাধ্যমের প্রতি আমাদের সহযোগিতা সর্বোচ্চ থাকবে। আমরা অতীত ভুলে যেতে চাই, কিন্তু ফ্যাসিবাদী গোষ্ঠী কী করেছে, সেটা স্মরণে রাখতে চাই।”

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণ আশা করছে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর বাধ্য হয়ে তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। এই প্রত্যাবর্তনকে গণতন্ত্রকে শক্তিশালী করার কাজে লাগানোই বিএনপির প্রত্যাশা।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au