পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু
পাবনার সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ…
মেলবোর্ন, ২১ ডিসেম্বর- লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার (৮) নিহত হয়েছে। দগ্ধ অবস্থায় তার বাবা বিএনপি নেতা বেলাল হোসেন এবং দুই বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত আয়েশা বেলাল হোসেনের ছোট মেয়ে। দগ্ধ দুই বোন হলেন সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বিথি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে টিনশেডের বসতঘরে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বেলাল। হঠাৎ চারদিক থেকে আগুনের লেলিহান শিখা ঘরটিকে ঘিরে ফেলে। আগুনের তাপে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। বের হতে গিয়ে তারা দেখতে পান, বাইরে থেকে দরজায় তালা লাগানো।
দরজা ভেঙে কোনোভাবে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বের হতে সক্ষম হন বেলাল। এ সময় তিনি নিজেও দগ্ধ হন। তবে ঘুম ভেঙে আতঙ্কে আয়েশা খাটের নিচে লুকিয়ে পড়ে। আগুনে পুড়ে সেখানেই তার মৃত্যু হয়। অপর দুই বোন স্মৃতি ও বিথি অগ্নিদগ্ধ অবস্থায় বাইরে বের হতে পারলেও তাদের অবস্থা গুরুতর।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্মৃতি ও বিথির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, স্মৃতির শরীরের প্রায় ৮০ শতাংশ এবং বিথির ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার আবু তারেক বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত দুর্বৃত্তায়ন বা সংঘবদ্ধ হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পেট্রোল ঢেলে আগুন দেওয়ার বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। পরিবারকে মামলা করতে বলা হয়েছে, তবে তারা এখনো মামলা করেনি।
এদিকে জেলা বিএনপি সূত্রে জানা গেছে, রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে, যদিও নির্দিষ্ট সময় জানানো হয়নি।
অগ্নিকাণ্ডে পুরো বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শিশুটির মর্মান্তিক মৃত্যু এবং পরিবারের করুণ অবস্থায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au