পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু
পাবনার সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ…
মেলবোর্ন, ২২ ডিসেম্বর- কারা হেফাজতে বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বাবুর মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার-২ থেকে পুলিশের কাছে হস্তান্তরের সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াসিকুর রহমান বাবু গত সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হওয়ার পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার-২ এ পাঠানো হয়। একটি মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ায় রোববার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
তিনি বলেন, বিকাল সোয়া ৪টার দিকে কারাগারের ফটকে পুলিশের কাছে হস্তান্তরের সময় ওয়াসিকুর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
ওয়াসিকুর রহমান বাবু বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
ছাত্রলীগের এক সাবেক নেতা, নাম প্রকাশ না করার শর্তে, জানান, গত ২৪ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকায় একটি ‘ঝটিকা মিছিল’ চলাকালে স্থানীয় লোকজন বাবুকে আটক করে। পরে তাকে গণপিটুনি দিয়ে কলাবাগান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওই নেতা দাবি করেন, ওই সময় বাবু গুরুতর আহত হন এবং গ্রেপ্তারের পর তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি। তার ভাষায়, “সম্ভবত আহত অবস্থাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
কারা হেফাজতে একজন রাজনৈতিক নেতার মৃত্যুকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে তার শারীরিক অবস্থার তদারকি এবং গ্রেপ্তারের পর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au