বাংলাদেশ

বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভারত সরকার কিছু করুক: আরএসএস প্রধান

  • 2:23 pm - December 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
কলকাতার কর্মসূচিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতি নিয়ে ভারত সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

রবিবার কলকাতায় এক কর্মসূচিতে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে ভারত সরকারের কিছু করা প্রয়োজন বলে সঙ্ঘ মনে করে।

আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘বক্তৃতামালা’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় বক্তব্য দেন মোহন ভাগবত।

প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ এবং এ বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। জবাবে ভাগবত বলেন, প্রতিবেশী দেশের পরিস্থিতির প্রভাব স্বাভাবিকভাবেই ভারতের ওপর পড়ে।

তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে মানুষ যা ভাবছে, যা চাইছে, আমরাও তাই চাইছি। তবে সরকার কী করবে, সেই সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। আমরা চাই, সরকার কিছু করুক।”

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে আরএসএসের অবস্থান ব্যাখ্যা করে ভাগবত বলেন, সামাজিক স্তরে সঙ্ঘ ইতোমধ্যে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতে এই যোগাযোগ আরও বাড়ানো হবে।

তিনি জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার চেষ্টা চলছে। একই সঙ্গে বিশ্বের হিন্দু সমাজকেও ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

১৯৭১ সালের মতো সীমান্ত খুলে দেওয়ার প্রসঙ্গ উঠলে ভাগবত বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রশাসনের। তবে সীমান্ত খুলে দেওয়া হলে কে বা কারা ভারতে প্রবেশ করছেন, সে বিষয়ে কঠোর নজরদারি ও সুপরিকল্পিত ব্যবস্থা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

কলকাতার কর্মসূচিটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আরএসএস প্রতিষ্ঠার ইতিহাস ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন ভাগবত। দ্বিতীয় পর্বে সঙ্ঘের কর্মপদ্ধতি ও স্বয়ংসেবকদের ভূমিকা ব্যাখ্যা করেন তিনি।

তৃতীয় পর্বে ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে সামাজিক ও সাংস্কৃতিক নানা বিষয়ের পাশাপাশি সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এই পর্বে প্রশ্নকর্তাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সহিংসতা, সরকারি ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডসহ একাধিক ঘটনায় নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

এমন প্রেক্ষাপটেই কলকাতা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au