নাইজেরিয়ায় দুই সেনাঘাঁটিতে হামলা, পাল্টা অভিযানে ৪৮ যোদ্ধা নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো ও ইয়োবে রাজ্যে সামরিক অবস্থানে সমন্বিত হামলা চালানোর পর পাল্টা অভিযানে ৪৮ জন ইসলামপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।…
মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় এই সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইসহাক সরদার, সদস্য শফিকুর রহমান সাগর ও আবিদ খান, ছাত্রদলের কর্মী আরমান দরজি, নিরব তালুকদার, রাকিব তালুকদার ও হাওলাদার মোহাম্মদ আকাশ। এ ছাড়া তুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান নাঈম বেপারী, বিএনপির কর্মী মোহাম্মদ আলী এবং জেলা এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদারও আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা এবং খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌরঙ্গী মোড় এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল মিছিলে ঢুকে পড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পরপরই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার অভিযোগ করেন, ছাত্রদলের এক কর্মী রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়েন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে এনসিপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে এনসিপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করেন জেলা নাগরিক পার্টির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার। তিনি বলেন, ওসমান হাদী হত্যার বিচার ও খুলনায় এনসিপি নেতার ওপর গুলির প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল চলাকালে ছাত্রদলের এক কর্মী মোটরসাইকেল নিয়ে মিছিলে ঢুকে পড়ে এবং তাদের এক কর্মীর ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, একটি মোটরসাইকেল এনসিপির মিছিলে ঢুকে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর চৌরঙ্গী মোড় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au