সর্বশেষ

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

  • 4:34 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- গুগল ট্রান্সলেট অ্যাপে যুক্ত হলো একটি গুরুত্বপূর্ণ নতুন ফিচার, যা সাধারণ হেডফোনকেই রিয়েল–টাইম অনুবাদকের কাজে ব্যবহার করা যাবে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি হেডফোনে লাইভ অডিও অনুবাদের সুবিধা পাবেন।

গত ১২ ডিসেম্বর বেটা সংস্করণে চালু হওয়া এই ফিচারটি ব্যবহার করতে একটি উপযোগী অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং গুগল ট্রান্সলেট অ্যাপ থাকলেই চলবে। গুগলের তথ্যমতে, এতে ৭০টিরও বেশি ভাষায় তাৎক্ষণিক অডিও অনুবাদ পাওয়া যাবে।

গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ‘জেমিনি’ ব্যবহার করে অনুবাদের মান আরও উন্নত করা হয়েছে। বিশেষ করে বাগধারা, প্রবাদ–প্রবচন, স্থানীয় ভাষাভঙ্গি ও স্ল্যাংয়ের মতো সূক্ষ্ম অর্থবোধক বিষয়গুলো আরও নির্ভুলভাবে অনুবাদ করার দিকে জোর দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে গুগল জানায়, টেক্সট অনুবাদের পাশাপাশি হেডফোনের মাধ্যমে লাইভ স্পিচ–টু–স্পিচ অনুবাদের একটি বেটা অভিজ্ঞতা চালু করা হয়েছে। একই সঙ্গে ভাষা শেখা ও অনুশীলনের সুবিধা বাড়াতে অ্যাপে নতুন ভাষাও যুক্ত করা হচ্ছে।

এর আগে এই লাইভ অনুবাদ সুবিধা কেবল গুগলের নিজস্ব পিক্সেল বাডস ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। নতুন আপডেটের ফলে যেকোনো সাধারণ হেডফোন দিয়েই একমুখী রিয়েল–টাইম অনুবাদ শোনা সম্ভব হবে।

গুগলের মতে, দৈনন্দিন যোগাযোগে ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে এই ফিচারটি কার্যকর ভূমিকা রাখবে। ভ্রমণের সময় পাবলিক ঘোষণা বোঝা, বিদেশি ভাষাভাষীর সঙ্গে কথা বলা কিংবা অন্য ভাষার টেলিভিশন অনুষ্ঠান ও অনলাইন কনটেন্ট অনুসরণে এটি ব্যবহারকারীদের জন্য বড় সহায়ক হবে।

এই শাখার আরও খবর

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au