সর্বশেষ

তিন দিন করে রিমান্ডে দিপু হত্যার ১২ আসামি

  • 2:39 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ময়মনসিংহের ভালুকায় দিপুকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় সোমবার ১২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং মরদেহে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামিকে তিন দিন করে পুলিশি রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সব আসামির জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন পাইওনিয়ার নিট ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন (৩৮), কোয়ালিটি ইনচার্জ মো. মিরাজ হোসেন আকন (৪৬), কর্মচারী মো. তারেক হোসেন (১৯), মো. লিমন সরকার, মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), ভালুকার বাসিন্দা মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯), ব্রাহ্মণবাড়িয়ার মো. নাজমুল (২১), আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)।

এদিকে নিহত দিপু দাসের বাড়িতে এখনো থামেনি শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্ত্রী, সন্তান ও মা-বাবাসহ স্বজনরা গভীর শোকে ভেঙে পড়েছেন। ঘটনার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন পরিবারটির খোঁজখবর নিচ্ছে এবং সহায়তার আশ্বাস দিচ্ছে।

সোমবার সকালে জেলা প্রশাসক সাইফুর রহমান দিপু দাসের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবারটির প্রতি সমবেদনা জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা, শীতবস্ত্র, শুকনো খাবার ও একটি সেলাই মেশিন প্রদান করেন। পাশাপাশি দিপুর স্ত্রীকে চাকরির আশ্বাসও দেন তিনি। জেলা প্রশাসকের সঙ্গে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিপু দাস হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ নগরী ও তারাকান্দায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার দুপুরে ‘সচেতন ময়মনসিংহবাসী’র ব্যানারে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দিপুর পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

একই দাবিতে দিপু দাসের জন্মস্থান তারাকান্দায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্ট ও পরিবারের সদস্যদের উদ্যোগে মানববন্ধন করা হয়। বক্তারা কারখানার মালিকসহ প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।

এ বিষয়ে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স বিভাগের সিনিয়র ম্যানেজার উদয় হোসেন বলেন, নিহত দিপুর পরিবারকে মানবিক সহায়তা হিসেবে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি পরিবারের কর্মক্ষম সদস্যদের প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা এবং শিশুসন্তানের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানার কর্মী দিপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে মারধর করে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই শাখার আরও খবর

জার্মানির ৩০টির বেশি শহরে শনিবার জেন-জি বিক্ষোভের ডাক

শিক্ষা, জীবনযাত্রার ব্যয়, সামরিক খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং জলবায়ু সুরক্ষার দাবিতে জার্মানির ৩০টির বেশি শহরে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভের ডাক দিয়েছে তরুণদের একটি…

নাইজেরিয়ায় দুই সেনাঘাঁটিতে হামলা, পাল্টা অভিযানে ৪৮ যোদ্ধা নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো ও ইয়োবে রাজ্যে সামরিক অবস্থানে সমন্বিত হামলা চালানোর পর পাল্টা অভিযানে ৪৮ জন ইসলামপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।…

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার কুর্মিটোলা গলফ…

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর, বিচার হয়নি এখনো

ওটিএন বাংলা রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননাকর…

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু

পাবনার সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ…

বিন্যান্স থেকে ৭৭ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে হ্যাকাররা প্রায় ৬৩০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৫০০ কোটি টাকা)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au