বাংলাদেশ

‘এই বাংলাদেশকে আমি চিনতে চাই না’

  • 3:26 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে দুই বাংলাতেই। ওসমান হাদির মৃত্যুর পর সহিংসতা ও উত্তেজনা বাড়তে থাকায় দেশজুড়ে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে শিল্প-সংস্কৃতিতেও। এই পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশের সঙ্গে তার আবেগ জড়িয়ে আছে। তবে বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। অভিনেতার ভাষায়, “বাংলাদেশের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। খুবই দুঃখিত এই পরিস্থিতির জন্য। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনও আগ্রহ নেই। সব কিছুর শেষ আছে, এই বার্তাই দিতে চাই। উপরওয়ালা সব দেখছে। এর দাম সবাইকে দিতেই হবে।”

বাংলাদেশের অশান্ত পরিবেশ নিয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন এ পার বাংলার আরও শিল্পীরা। তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব সম্প্রতি বলেছেন, পরিস্থিতি দেখে মাঝেমধ্যে ভয় লাগে। তার আশঙ্কা, এই উত্তেজনা বড় সংঘাতের দিকে গড়াতে পারে, যা কারও জন্যই কাম্য নয়। দেবের মতে, শান্তিতে থাকা, দু’বেলা খাবার জোগাড় করা এবং পরিবারকে নিরাপদে রাখা-এগুলোই মানুষের আসল চাওয়া, এর জন্য হিংসা প্রয়োজন নেই।

দেব ছাড়াও কোয়েল মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তীসহ আরও বেশ কয়েকজন শিল্পী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তারা সবাই শান্তির পক্ষে কথা বলেছেন এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

এদিকে শহরে বড়দিনের আনন্দের আবহ। ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’, দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’। তবে সিনেমা মুক্তির আনন্দের মাঝেও মন ভালো নেই তারকাদের। দুই বাংলার অস্থির পরিস্থিতি নিয়ে তারা প্রত্যেকেই শান্তি ও সহাবস্থানের বার্তা দিচ্ছেন।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au