সর্বশেষ

আইভাসের নাম বদলে হলো ‘ই-ভ্যাট সিস্টেম’

  • 3:57 am - December 24, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- ভ্যাট ব্যবস্থাপনার অনলাইনভিত্তিক সফটওয়্যার আইভাসের নাম পরিবর্তন করে ‘ই-ভ্যাট সিস্টেম’ করা হয়েছে। এখন থেকে ভ্যাটসংক্রান্ত সব ডিজিটাল কার্যক্রম এই একক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। নাম পরিবর্তনের পেছনে সরকারি হিসাব ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস প্লাস প্লাসের সঙ্গে উচ্চারণগত মিল থেকে তৈরি হওয়া দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আইবাস প্লাস প্লাস ও আইভাস নামের মিলের কারণে করদাতা ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রায়ই বিভ্রান্তি দেখা দিচ্ছিল। এই জটিলতা নিরসনে ভ্যাট ব্যবস্থাপনা সফটওয়্যারের নাম পরিবর্তন করে ই-ভ্যাট সিস্টেম রাখা হয়েছে। তবে নাম বদলালেও সেবার ধরন বা কার্যক্রমে কোনো পরিবর্তন হয়নি।

এনবিআর জানায়, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে আগের মতোই ভ্যাট-সংক্রান্ত সব অনলাইন কার্যক্রম সম্পন্ন করা যাবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভ্যাট নিবন্ধন, মূসক বা ভ্যাট রিটার্ন দাখিল, এ-চালান ও ই-পেমেন্টের মাধ্যমে রাজস্ব পরিশোধ, ইনপুট-আউটপুট কো-এফিসিয়েন্ট বা মূসক ৪.৩ দাখিল এবং পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েলটাইম ভ্যাট আদায়।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বলেন, ভ্যাটদাতাদের অংশগ্রহণ বাড়ানো এবং রাজস্ব আহরণের প্রক্রিয়াকে আধুনিক ও সহজ করতে ই-ভ্যাট সিস্টেমকে ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, স্পষ্ট ও একক নামকরণের ফলে ভ্যাট ব্যবস্থাপনায় বিভ্রান্তি কমবে এবং করদাতাদের জন্য অনলাইন সেবা গ্রহণ আরও সহজ হবে।

এই শাখার আরও খবর

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ফরাসিভাষী…

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা, তিন বছর পর ঢাকায় এসেছিলেন কিসিঞ্জার

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, গণহত্যার প্রতিবাদ জানানো মার্কিন কূটনীতিকদের উপেক্ষা এবং বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্তের কারণে হেনরি কিসিঞ্জার বাংলাদেশের…

জার্মানির ৩০টির বেশি শহরে শনিবার জেন-জি বিক্ষোভের ডাক

শিক্ষা, জীবনযাত্রার ব্যয়, সামরিক খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং জলবায়ু সুরক্ষার দাবিতে জার্মানির ৩০টির বেশি শহরে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভের ডাক দিয়েছে তরুণদের একটি…

নাইজেরিয়ায় দুই সেনাঘাঁটিতে হামলা, পাল্টা অভিযানে ৪৮ যোদ্ধা নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো ও ইয়োবে রাজ্যে সামরিক অবস্থানে সমন্বিত হামলা চালানোর পর পাল্টা অভিযানে ৪৮ জন ইসলামপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।…

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার কুর্মিটোলা গলফ…

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর, বিচার হয়নি এখনো

ওটিএন বাংলা রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননাকর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au