সর্বশেষ

নড়াইলে কুরআন ‘অবমাননা’র অভিযোগে যুবক গ্রেপ্তার

  • 5:41 am - December 25, 2025
  • পঠিত হয়েছে:১৭৯ বার
নড়াইলে কুরআন ‘অবমাননা’র অভিযোগে যুবক গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে হামীম মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বড়দিয়া বাজার এলাকা থেকে নড়াগাতি থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তার হামীম মোল্লা কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রুহুল মোল্লার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে চোরখালি গ্রামে হামীম মোল্লা পবিত্র কুরআন শরীফ অবমাননা করেছেন বলে অভিযোগ ওঠে। এ সময় ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করেন। পরে তারা তাকে ধাওয়া দিলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বুধবার সকালে স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে খুঁজে পেয়ে তাকে আটক করে মারধরের চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি বড়দিয়া বাজারে গিয়ে জিয়া নামের এক ব্যবসায়ীর দোকানে আশ্রয় নেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানেরা বড়দিয়া বাজারে জড়ো হন এবং অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এতে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামীম মোল্লাকে গ্রেপ্তার করে এবং তাকে থানায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে হামীম মোল্লা নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান ওসি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au