জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…
মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- টানাপোড়েনের দীর্ঘ অধ্যায় পেরিয়ে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সম্প্রতি তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শেষে ঢাকার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও জোরদারে সক্রিয় ভূমিকা নিতে চায় ইসলামাবাদ।
গত শনিবার ইসলামাবাদে বছরশেষের এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, ২০২৫ সাল পাকিস্তান–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো সময় হিসেবে সামনে এসেছে। তার ভাষায়, এই বছরটি দুই দেশের সম্পর্কে কার্যত একটি ‘আইস-ব্রেকার’ হয়ে উঠেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, গত আগস্টে তার বাংলাদেশ সফর অত্যন্ত ইতিবাচক ছিল। ২০১২ সালের পর এটিই ছিল কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।
তিনি বলেন, ওই সফরে ‘খুব উষ্ণ’ সাড়া পেয়েছেন, যা দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আশাব্যঞ্জক বার্তা দিয়েছে।
ইসহাক দার আরও বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর ইসলামাবাদ ঢাকা সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততা আরও গভীর করার পরিকল্পনা করছে। নির্বাচনের পর নতুন বাস্তবতায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে আগের সরকারের সময় সম্পর্কের বিষয়ে ক্ষোভও প্রকাশ করেন পাকিস্তানের এই শীর্ষ কূটনীতিক। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের প্রতি বৈরী মনোভাব পোষণ করেছিল। সে সময় পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো তেমন কোনো সাড়া পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
ইশাক দারের বক্তব্যকে দুই দেশের সম্পর্কে ভবিষ্যৎ দিকনির্দেশনার ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au