লিড নিউজ

সপ্তাহ ধরে ঢাকার মাদ্রাসায় ঘুরছেন প্রভাবশালী তালেবান নেতা

  • 3:26 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
আফগানিস্তানে তালেবান সরকারের শীর্ষ কূটনীতিক মোল্লা নুর আহমদ নুর। স্ট্রিম গ্রাফিক

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষ কূটনীতিক মোল্লা নুর আহমদ নুর, যিনি মোল্লা জাওয়ান্দি নামে পরিচিত, এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন। সরকারি কোনো ঘোষণা ছাড়াই রাজধানী ও আশপাশের বিভিন্ন কওমি মাদ্রাসা সফর, বৈঠক ও সমাবেশে অংশ নেওয়ায় তার সফর ঘিরে নিরাপত্তা ও কূটনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটসহ একাধিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, মোল্লা জাওয়ান্দির সফর সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। তবে তার গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, সরকারকে জানিয়ে তালেবান সরকারের কোনো শীর্ষ প্রতিনিধি বাংলাদেশে এসেছেন- এমন তথ্য তাদের কাছে নেই। ঢাকায় আফগান দূতাবাসও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

তালেবান সরকারের এশিয়াবিষয়ক নীতিনির্ধারণে মোল্লা জাওয়ান্দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন সূত্রের দাবি, বাংলাদেশে এই সফরে তিনি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ কয়েকজন রাজনীতিক ও শিক্ষাবিদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের সন্দেহভাজন একাধিক শীর্ষ নেতাকেও তার আশপাশে দেখা গেছে বলে গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে।

গত ২১ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান মোল্লা জাওয়ান্দি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ-আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু সায়েম খালেদ। সফরকালে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া কারামিয়া মাদ্রাসা, রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসা এবং মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানে যান।

মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে বৈঠক করেন মোল্লা জাওয়ান্দি। সংগৃহীত ছবি

২৫ ডিসেম্বর মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় মোল্লা জাওয়ান্দির সঙ্গে বৈঠক করেন মাওলানা মামুনুল হক। সেখানে উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। মাহফুজুল হক জানান, বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না এবং মোল্লা জাওয়ান্দি যে বাংলাদেশে আছেন, সেটিও তিনি আগে জানতেন না।

এদিকে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ব্লুপ্রিন্ট অব দ্য ইসলামিক এমিরেট’ শীর্ষক একটি সমাবেশের আয়োজন করা হয়। আয়োজক ছিল আবু সায়েম খালেদের নেতৃত্বাধীন বিএসিসিআই। সমাবেশে মোল্লা জাওয়ান্দির উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সমাবেশে অংশ নেওয়া অনেকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং সেখানে হুজি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে এমন একটি সফর উদ্বেগজনক। দক্ষিণ এশিয়ার রাজনীতি ও কূটনীতি বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করেন, নির্বাচনী ডামাডোলের মধ্যে তালেবান সরকারের শীর্ষ প্রতিনিধির অবাধ চলাচল ও বৈঠক বাংলাদেশের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে। তার মতে, এই সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক অংশীদারদের দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলতে পারে।

সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় মোল্লা জাওয়ান্দির ঢাকা সফর ঘিরে প্রশ্ন ও উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে।

সুত্রঃ বাংলাস্ট্রিম

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au