সর্বশেষ

‘বই’ ও ‘দোয়াত কলম’ প্রতীকসহ নিবন্ধন পেল দুই রাজনৈতিক দল

  • 5:11 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:২২২ বার
নির্বাচন কমিশনের লোগো। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- ‘বই’ ও ‘দোয়াত কলম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে দুটি নতুন রাজনৈতিক দল। দল দুটি হলো বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)। রোববার নির্বাচন কমিশন তাদের দাপ্তরিক ওয়েবসাইটে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় দল দুটির নাম প্রকাশ করে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ‘বই’। অন্যদিকে বাংলাদেশ সমঅধিকার পার্টি প্রতীক পেয়েছে ‘দোয়াত কলম’। এর মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পাওয়া নতুন দলের সংখ্যা আরও বাড়ল।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার জানান, আদালতের আদেশের ভিত্তিতে তারা নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছেন। তিনি বলেন, শেষ মুহূর্তে নিবন্ধন মিললেও তাদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর জন্য কোনো আবেদন করা হয়নি।

অন্যদিকে বাংলাদেশ সমঅধিকার পার্টির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন নিবন্ধন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়েছেন। তিনি জানান, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর জন্য আগামীকাল নির্বাচন কমিশনে আবেদন করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার, ২৯ ডিসেম্বর।

বর্তমান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এ পর্যন্ত মোট ছয়টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। এর আগে গত ৪ ডিসেম্বর নিবন্ধন পায় আমজনতার দল ও জনতার দল। নিবন্ধনের দাবিতে অনশনে বসা তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দলকে প্রতীক হিসেবে দেওয়া হয় ‘প্রজাপতি’। আর জনতার দল পায় ‘কলম’ প্রতীক।

এরও আগে গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কে নিবন্ধন দেয়। ওই সময় জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য চলতি বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করেছিল নির্বাচন কমিশন। এক দফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে মোট ১৪৩টি দল আবেদন জমা দেয়। এর মধ্য থেকে নতুন ছয়টি দল নিবন্ধন পাওয়ায় দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫৯টি।

এদিকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে। পাশাপাশি পিডিপি, ফ্রিডম পার্টি এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au