সর্বশেষ

টিকটকের সাথে বাফুফের চুক্তি

  • 5:10 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ ডিসেম্বর-বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করতে জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে এক বছরের জন্য অংশীদারিত্বে গেছে। ‘অফিশিয়াল ডিজিটাল এন্টারটেইনমেন্ট পার্টনার’ হিসেবে এই চুক্তির বিষয়টি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাফুফে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগ বাফুফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে সমর্থকদের সঙ্গে ফুটবলের সংযোগ আরও ঘনিষ্ঠ হবে এবং কনটেন্ট ক্রিয়েটরদের যুক্ত করে জাতীয় ফুটবল ইকোসিস্টেমকে সমৃদ্ধ করা সম্ভব হবে বলে আশা করছে ফেডারেশন।

বাফুফে জানায়, বাংলাদেশে ফুটবল দীর্ঘদিন ধরেই আবেগ ও জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু। পুরুষ, নারী ও বয়সভিত্তিক ফুটবলে দর্শক আগ্রহ বাড়ার পাশাপাশি তরুণ প্রজন্ম মোবাইলভিত্তিক শর্ট ভিডিও কনটেন্টে বেশি সম্পৃক্ত হচ্ছে। এই বাস্তবতায় টিকটকের সঙ্গে অংশীদারিত্ব বাফুফেকে বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতে সহায়তা করবে।

চুক্তির আওতায় আগামী ১২ মাস টিকটক বাফুফের প্রধান ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে ম্যাচের হাইলাইটস, খেলোয়াড়দের গল্প, অনুশীলনের নেপথ্য মুহূর্ত, সমর্থকদের প্রতিক্রিয়া এবং ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমের এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশ করা হবে। পাশাপাশি ‘অলওয়েজ-অন’ কনটেন্ট কৌশলের মাধ্যমে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ, কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণ এবং ম্যাচ-ডে অ্যাক্টিভেশন পরিচালিত হবে, যা মৌসুমজুড়ে দর্শকসংখ্যা ও অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে।

এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, “এই অংশীদারিত্ব সমর্থকদের সঙ্গে বাংলাদেশের ফুটবলের বন্ধনকে আরও শক্ত করবে। টিকটক আমাদেরকে ৯০ মিনিটের ম্যাচের বাইরেও আবেগ, গল্প ও রোমাঞ্চ তুলে ধরার সুযোগ দিচ্ছে। দেশের ফুটবল সংস্কৃতি ও সম্পৃক্ততা বাড়াতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।”

এই শাখার আরও খবর

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au