সর্বশেষ

ইমরান খানকে তারকার পরিবার মনে হলেও বিষয়টি উল্টো

  • 11:59 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:২৭ বার

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- অভিনেতা ইমরান খান বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে সাড়া জাগিয়েছিলেন। তার নারী ভক্তের সংখ্যাও কম ছিল না সেই সময়ে। সম্পর্কে তিনি আমির খানের ভাগ্নে। তাই অনেকেই মনে করেছিলেন, তার পক্ষে বলিউডে টিকে থাকা কোনো ব্যাপারই নয়।

কিন্তু বাস্তবে মোটেই পথচলা মসৃণ নয়। বাইরে থেকে তারকার পরিবার মনে হলেও আসলে বিষয়টি ঠিক উল্টো। এমন কথাই জানালেন অভিনেতা ইমরান। তিনি বলেন, আমির খান তো আমার মায়ের তুতো ভাই। তাই তার সম্পত্তি ও প্রতিপত্তিতে আমার কোনো জায়গা নেই।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় সফর নিয়ে কথা বলেন ইমরান খান। তিনি বলেন, আমির খানের সঙ্গে পারিবারিক যোগ আছে নিশ্চয়ই। কিন্তু আমিরের সম্পত্তি মোটেই তার কাছে আসছে না। তাই তাকে সুবিধাপ্রাপ্ত ভাবার কোনো কারণ নেই।

অভিনেতার টাকাপয়সা নিয়ে খুব বেশি আগ্রহও নেই। একবার নাকি সোনার আইফোন পাওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তার বদলে বাড়িতে ঘুমাচ্ছিলেন ইমরান খান।

সেই সময়ে দুবাই গিয়েছিলেন অভিনেতা। পরপর বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়ে তিনি ক্লান্ত হয়ে হোটেলে ফিরেছিলেন। তখন তার আপ্তসহায়ক জানান, দুবাইয়ের একটি সোনার দোকান উদ্বোধন করতে যেতে হবে তাকে। এর বদলে তাকে একটি সোনার আইফোন উপহার দেওয়া হবে। এই শুনে ‘জানে তু ইয়া জানে না’খ্যাত অভিনেতা আপ্তসহায়ককে বলেছিলেন— ধন্যবাদ। কিন্তু আমার সোনার আইফোন দরকার নেই। তুমি সোনার আইফোন রাখো। আমি এখন গরম পানি দিয়ে গোসল করে কিছু পান করব। তারপর ঘুমিয়ে পড়ব। এটাই আমার দরকার।

পরের দিন সকালেই উড়ান দেন ইমরান খান। তাই ক্লান্তি নিয়ে তিনি আর সোনার আইফোনের লোভে দোকানে যাননি। তবে তার বদলে অন্য এক অভিনেতা সেই ফোন পেয়েছিলেন।

এই শাখার আরও খবর

বিশ্বকাপে নেইমারকে চান না আনচেলত্তি!

মেলবোর্ন, ১৮ মার্চ- চোট ও ফর্মের কারণে দীর্ঘদিন ধরে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছে না নেইমারকে। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব গ্রহণের পর থেকে নেইমারের দলে…

ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন ড. মামুন আহমেদ

মেলবোর্ন, ১৮ মার্চ- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ। শিক্ষা…

শাহবাগে রাকিবুল ইসলাম হত্যায় গ্রেপ্তার ৪

মেলবোর্ন, ১৮ মার্চ- রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া…

সৌদিতে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুনের মৃত্যু

মেলবোর্ন, ১৮ মার্চ- সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা…

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়াল কোয়ার্টার ফাইনালে, চেলসি বিদায়

মেলবোর্ন, ১৮ মার্চ- সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারার পর রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ইতিহাদে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে। ভিনিসিয়ুস জুনিয়রের…

আলী লারিজানির শূন্যতা কীভাবে পূরণ করবে ইরান

মেলবোর্ন, ১৮ মার্চ- ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান ও অন্যতম প্রভাবশালী নেতা আলী লারিজানি নিহত হওয়ার পর তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে তাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au