সর্বশেষ

শিক্ষক নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ চান আম্মার

  • 3:48 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। শিক্ষক নেটওয়ার্কের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতির মন্তব্যে এই আহ্বান জানান তিনি।

রোববার শিক্ষক নেটওয়ার্ক ‘ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধিদের এক্তিয়ারবহির্ভূত তৎপরতা বন্ধ হোক’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে রাকসু জিএসের ভূমিকার সমালোচনা করা হলে এর প্রতিক্রিয়ায় মন্তব্য করেন আম্মার। সেখানে তিনি সংক্ষেপে লেখেন, “শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি।”

বিষয়টি নিয়ে জানতে চাইলে আম্মার বলেন, তিনি তার মন্তব্য মুছে ফেলেননি। শিক্ষক নেটওয়ার্ক তার কর্মকাণ্ডকে অপতৎপরতা হিসেবে দেখলে, তিনি তাদের বিবৃতিকেও সন্দেহের চোখে দেখছেন বলে জানান। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষক নেটওয়ার্ক যে আহ্বান জানিয়েছে, তার প্রতিক্রিয়াতেই তিনি নিজের মত প্রকাশ করেছেন এবং এটিকে মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবেই দেখছেন।

শিক্ষক নেটওয়ার্কের বিবৃতিতে অভিযোগ করা হয়, রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে ক্যাম্পাসে ‘মব’ প্রবণতা অব্যাহত রয়েছে। ডিনদের পদত্যাগে চাপ দেওয়া, শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি এবং প্রশাসনের কাছে জবাবদিহি না চেয়ে সরাসরি ছয়জন ডিনের পদত্যাগ দাবি করার বিষয়টি তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, আম্মার নিজেই প্রশাসনের ভূমিকায় অবতীর্ণ হয়ে ঔদ্ধত্যপূর্ণ ভাষায় ডিনদের হুমকি দিয়েছেন এবং এখতিয়ার বহির্ভূতভাবে পদত্যাগপত্র লিখে বিভিন্ন বিভাগে গিয়ে ডিনদের খোঁজ করেছেন, যা লাঞ্ছনার উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মোট ১২ জন ডিন আওয়ামী লীগ আমলে নির্বাচিত হলেও, কেবল ছয়জনের পদত্যাগ দাবি করা হয়েছে। বাকি ছয়জনকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য বিবেচনায় এই দাবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এই পরিস্থিতিতে নিজেদের ‘প্রগতিশীল শিক্ষক’ হিসেবে পরিচিত ছয়জন ডিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।

শিক্ষক নেটওয়ার্ক অভিযোগ করে, ক্যাম্পাসে ত্রাসের পরিবেশ তৈরি করতে রাকসু জিএস প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, লীগপন্থি শিক্ষকরা ক্যাম্পাসে ঢুকলে তাদের ধরে এনে প্রশাসন ভবনের সামনে বেঁধে রাখা হবে। বিবৃতিতে বলা হয়, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের এসব কার্যক্রম রাকসুর এখতিয়ার বহির্ভূত এবং আচরণ আগ্রাসী ও সন্ত্রাসীসুলভ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিদ্যায়তনিক স্বাধীনতা হুমকির মুখে পড়ছে, যার প্রভাব সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেও পড়ছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং শিক্ষক নেটওয়ার্কের সদস্য সৌভিক রেজার সঙ্গে। তিনি বলেন, শিক্ষক নেটওয়ার্ক ২০১৪ সালে যাত্রা শুরু করে। ভিন্ন মতাদর্শের কারণে চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকলে আওয়ামী লীগ আমলেই নেটওয়ার্কের অনেক সদস্য চাকরি হারাতেন বলে মন্তব্য করেন তিনি।

সৌভিক রেজা বলেন, ১৯৭৩ সালের অধ্যাদেশ শিক্ষকদের একটি সুরক্ষা দিয়েছে, যার কারণে তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পেরেছেন। তবে কোনো শিক্ষার্থী বা ছাত্র প্রতিনিধি কাউকে গাছে বেঁধে রাখা, চাকরিচ্যুত করা বা জোরপূর্বক পদত্যাগ করানোর এখতিয়ার রাখেন না। এমনকি উপাচার্যেরও সে ক্ষমতা নেই বলে তিনি উল্লেখ করেন।

তার মতে, কেউ যদি অপরাধ করে থাকেন, তবে আইন অনুযায়ী শাস্তি হতে পারে। কিন্তু ‘মব’ তৈরি করে কোনো ব্যবস্থা নেওয়া গ্রহণযোগ্য নয়। নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে রাকসু জিএস এভাবে কাউকে পদত্যাগে বাধ্য করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

এই শাখার আরও খবর

নেভিগেশনব্যবস্থা উন্নত করতে মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ আরও শক্তিশালী করতে মহাকাশে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা…

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার মাত্র ৫২%, বিপর্যয়ে হতাশায় শিক্ষার্থীরা

ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ।…

প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা-​অবিস্মরণীয় বন্ধুত্বের রূপকার: ইতিহাসের আলোয় ইন্দিরা গান্ধী ও আমাদের মুক্তিযুদ্ধ

​ইতিহাসের পাতায় এমন কিছু ব্যক্তিত্ব অমর হয়ে থাকেন, যাঁদের দূরদর্শিতা ও সাহসিকতা কেবল নিজ দেশের সীমানা ছাড়িয়ে সমগ্র মানবসভ্যতার গতিপথ বদলে দেয়। ভারতের প্রথম নারী…

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুটের…

হংকংয়ে সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রার অনন্য অভিজ্ঞতা

সমুদ্রের গভীরে সাবমেরিনে চড়ে ভ্রমণের অনুভূতি পেতে চাইলে ঘুরে আসতে পারেন হংকংয়ের ওশান পার্কে। সেখানে রয়েছে ‘ওশান এক্সপ্রেস’ নামে বিশেষ এক ট্রেন, যা যাত্রীদের নিয়ে…

ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ক্রমাগত বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au