বিশ্ব

হঠাৎ ভারত থেকে ফিরিয়া আনা হলো বাংলাদেশের হাইকমিশনারকে

  • 1:47 pm - December 30, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা পেয়ে তিনি সোমবার রাতেই দেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের জন্য হাইকমিশনারকে ঢাকায় তলব করা হয়। বার্তা পাওয়ার পরপরই তিনি দিল্লি ছাড়েন এবং রাতেই ঢাকায় পৌঁছান।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে স্পষ্ট উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভও দেখা যায়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সাময়িকভাবে সেসব মিশনে ভিসা সেবা বন্ধ করে দেয়।

এই টানাপোড়েনের মধ্যেই গত ২৩ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারত একে অপরের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করে, যা কূটনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনার জন্ম দেয়।

এরপর গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘২৯০০ সহিংসতার’ অভিযোগ তোলেন। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে অভিযোগটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে তিনি ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু ইস্যুতে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

এই প্রেক্ষাপটেই দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় তার সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা, সাম্প্রতিক বক্তব্য ও কূটনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au