সর্বশেষ

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

  • 10:51 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় মাদ্রাসা ভবনে বিস্ফোরণ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাশের একটি বাড়িতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে আগের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই বাড়িটি পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে রাজু (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে বাড়িটি পরিষ্কার করার সময় বিস্ফোরণটি ঘটে। আহত শ্রমিককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়রা জানান, আগের বিস্ফোরণের পর থেকেই ভবনটির ভেতরে বিভিন্ন ধ্বংসাবশেষ পড়ে ছিল। পরিষ্কারকাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনের ভেতরে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুটি কক্ষ আংশিক ধসে পড়ে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পাশের একটি ভবন, গ্যারেজ ও ঘরের আসবাবপত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনায় মাদ্রাসার পরিচালক আল আমিন, তাঁর স্ত্রী আছিয়া বেগম, তাঁদের দুই ছেলে এবং পাশের একটি সিএনজি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন (৪৫) আহত হন।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। তবে মাদ্রাসার পরিচালক আল আমিন এখনো পলাতক রয়েছেন। নতুন করে বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এই শাখার আরও খবর

সর্বোচ্চ দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ বছর এক ও…

১৭-১৮ নভেম্বরের সংলাপ: হাসিনা, কামাল ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ চাইবে ঢাকা

ভারতের সঙ্গে পঞ্চম কনস্যুলার সংলাপে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর দাবি জানাবে বাংলাদেশ। একই সঙ্গে শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে…

রেলযাত্রীদের জন্য ‘ঐতিহাসিক দিন’, কাশী-দিল্লি রুটে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন মোদির

ভারতের রেল যোগাযোগে নতুন সংযোজন হিসেবে কাশী (বারাণসী) থেকে দিল্লি পর্যন্ত দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩১ অক্টোবর)…

নতুন করে বিক্ষোভ-সহিংসতার আশঙ্কায় ফ্রান্স, কঠোর অবস্থানে সরকার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারের বিরুদ্ধে ক্ষোভকে কেন্দ্র করে ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি…

মধ্যবর্তী নির্বাচনের আগে ভুয়া জনমত জরিপে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার দুর্বলতা উন্মোচিত

যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জনমত জরিপের নামে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কয়েকটি প্রতারণামূলক প্রতিষ্ঠান বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনী…

নয়টি গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া,হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই আন্দোলনের সময় শরীরে নয়টি গুলি লেগে আহত হওয়ার দাবি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন নূর হোসেন নামের এক যুবক।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au