ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ১ জানুয়ারী- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম লামিসা নওরীন পুষ্পিতা (২১)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জুলাই–৩৬ হলের অনাবাসিক ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি কুদরত উল্লাহ বিপ্লবের মেয়ে।
সহপাঠীদের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে বিনোদপুরের লেবুবাগান এলাকার একটি মেসে নিজ কক্ষে গলায় ফাঁস দেন লামিসা। বিষয়টি টের পেয়ে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ জানান, নিহত শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তাঁর বাবা ঝিনাইদহ থেকে রওনা হয়েছেন। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর তাদের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, এর আগেও গত ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভবনের ফ্ল্যাট থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় শিক্ষার্থীর কক্ষ থেকে চিরকুট উদ্ধার করা হয়, যেখানে তিনি মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। ধারাবাহিক এমন ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au