সর্বশেষ

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের হামলা

  • 11:29 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ জানুয়ারি- শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আকস্মিক এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন একদল মোবাইল ফোন ব্যবসায়ী। বিকেল ৪টার দিকে তারা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে বিটিআরসি ভবনের একাধিক কাঁচ ভেঙে যায়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, বিক্ষোভকারীরা হঠাৎ করেই হামলা চালিয়েছে। তারা ইটপাটকেল ছুড়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

হামলার সময় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। তখন সেখানে নামাজ আদায় করছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিটিআরসির এক কর্মকর্তা বলেন, কয়েকশ বিক্ষোভকারী রাস্তা থেকে ভবনের দিকে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিস ছুটি হয়ে গেলেও নিরাপত্তাজনিত কারণে কেউ ভবন ছাড়তে পারছেন না।

এনইআইআর কার্যক্রম চালু এবং মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর দাবিকে কেন্দ্র করে এই বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই শাখার আরও খবর

অতিরিক্ত ডিআইজির বাসা থেকে আটকের তালিকায় ছিলেন তাহসিফ, মৃত্যুর আগে কী ঘটেছিল?

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। তাঁর মৃত্যুর ঘটনায় মাদক সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখার…

ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…

ভারতের ট্রানজিট করিডরের বিরোধিতা, গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবি নাহিদ ইসলামের

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট করিডর দেওয়ার যেকোনো উদ্যোগের বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ন্যায্য শর্তে…

ব্রিসবেনে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে গাড়ি নিয়ে ধাওয়া: গ্রেপ্তার ৩

বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে এক নারীকে হুমকি এবং গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তাঁদের আটক করতে ব্রিসবেনের…

গ্রিনসকে অন্তর্ভুক্ত করার শর্তে চার দলের নেতাদের বিতর্কে রাজি জেস উইলসন

লেবার ও ওয়ান নেশন নেতাদের সঙ্গে বিতর্কে অংশ নিতে সম্মতি জানিয়েছেন ভিক্টোরিয়ার লিবারেল পার্টির নেতা জেস উইলসন। তবে তাঁর শর্ত, বিতর্কে গ্রিনস পার্টিকেও রাখতে হবে।…

ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদকে বরখাস্ত

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বরখাস্তের আদেশ কার্যকর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au