সর্বশেষ

পাঁচ মার্কিন নাগরিককে আটক করল ভেনেজুয়েলা

  • 4:53 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:৭৪ বার
আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বৈধ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বৈধ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২ জানুয়ারি- যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাঁচ মার্কিন নাগরিককে আটক করেছে ভেনেজুয়েলার সরকার। সাম্প্রতিক সময়ে দেশটির তেলবাহী জাহাজে হামলা এবং ভেনেজুয়েলার ভূখণ্ডে প্রথমবারের মতো ড্রোন হামলার পর এই আটক নতুন করে কূটনৈতিক উদ্বেগ তৈরি করেছে।

বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, আটক পাঁচজনের মধ্যে তিনজন দ্বৈত নাগরিক। তাদের কাছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা উভয় দেশের পাসপোর্ট রয়েছে। বাকি দুইজনের ভেনেজুয়েলার সঙ্গে কোনো স্পষ্ট সংযোগ আছে বলে মনে হচ্ছে না।

নিউইয়র্ক টাইমসকে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন বৈধ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। তবে অন্তত দুজনকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘ভুলভাবে আটক’ ঘোষণা করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ভেনেজুয়েলা বিষয়ক কার্যক্রম তদারককারী কলম্বিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস কিংবা ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক আরও অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার ভূখণ্ডে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে, যা দুই দেশের উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা জোরদার করেছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযান মাদক পাচার দমনের উদ্দেশ্যে পরিচালিত। তবে নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, এ পর্যন্ত এসব অভিযানে যুক্তরাষ্ট্রের অন্তত ২৯টি হামলায় ১০৫ জনের মৃত্যু হয়েছে।

পাঁচ মার্কিন নাগরিকের আটক এবং এ নিয়ে উভয় পক্ষের নীরবতা চলমান উত্তেজনাকে আরও গভীর করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

দুই বছরে নারায়ণগঞ্জে বন্ধ ৪৬ থেকে ১১০ কারখানা, বেকার হাজারো শ্রমিক

রাজনৈতিক পটপরিবর্তন, সহিংসতা, অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটে গত দুই বছরে নারায়ণগঞ্জের শিল্প খাতে অস্থিরতা বেড়েছে। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়েছেন কয়েক…

ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় ‘পরিকল্পনা ও পরবর্তী কর্মকাণ্ডে’ দুই কিশোর গ্রেপ্তার

সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভুল পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মার্কো তাপিয়াকে হত্যার ঘটনায় ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের অভিযোগ, তারা সরাসরি হামলাকারী…

ভিয়েতনামে অস্ট্রেলীয় গ্যাং নেতা হত্যায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ

ভিয়েতনামে অস্ট্রেলীয় আন্ডারওয়ার্ল্ডের অন্যতম পরিচিত ব্যক্তি লরেঞ্জো লেমালুকে হত্যার ঘটনায় সামোয়ায় দুইজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, অভিযুক্তদের একজন…

ব্রিক্‌স সম্মেলনের পর দুই রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য নিয়ে আলোচনা

ব্রিক্‌স সম্মেলন চলাকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন এবং পরে তাঁকে বিশেষ বিমানে করে বেজিংয়ে ফিরিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন…

ইউপিআই মাশুলে তীব্র বিতর্ক, ট্রাম্পের চাপের অভিযোগ রাহুলের

ভারতে ২ হাজার রুপির বেশি নির্দিষ্ট ইউপিআই ব্যবসায়িক লেনদেনে মাশুল আরোপের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী…

ব্রাইটনের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায়, ইউনাইটেডের দুর্দশা আরও বাড়ল

লিগ কাপে নিজেদের মাঠে দুই গোলের লিড নিয়েও ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবারের এই হারে নতুন মৌসুমে ক্লাবটির সংকট আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au