সর্বশেষ

জানা গেল সিদ্ধার্থ মালহোত্রার পরবর্তী ছবির পরিচালকের নাম

  • 12:49 am - January 03, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিনোদনধর্মী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন- এ খবর প্রথম প্রকাশ করেছিল বলিউড হাঙ্গামা। ছবিটি প্রযোজনা করছে মহাবীর জৈনের প্রযোজনা সংস্থা মহাবীর জৈন ফিল্মস।

এবার সেই ছবিকে ঘিরে এল আরো বড় আপডেট। জানা গেল, খ্যাতনামা পরিচালক রাজকুমার সন্তোষী এই ছবির পরিচালকের দায়িত্ব নিতে পারেন।

বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, রাজকুমার সন্তোষী কেবল ‘ঘায়াল’ (১৯৯০), ‘দামিনি’ (১৯৯৩), ‘ঘাতক’ (১৯৯৬) বা ‘খাকি’ (২০০৪)-এর মতো শক্তিশালী গল্পনির্ভর ছবির জন্যই নন, বরং ‘আন্দাজ আপনা আপনা’ (১৯৯৪) ও ‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯)-এর মতো জনপ্রিয় বিনোদনধর্মী ছবির জন্যও সমানভাবে পরিচিত।

ওই সূত্রের ভাষ্য, তিনি জানেন কীভাবে একটি সম্পূর্ণ প্যাকেজ বিনোদনমূলক ছবি বানাতে হয়। এই গল্পটি একেবারেই তার ধাঁচের। তার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে।

বর্তমানে রাজকুমার সন্তোষী ব্যস্ত তার স্বপ্নের প্রজেক্ট ‘লাহোর ১৯৪৭’-এর শেষ মুহূর্তের কাজ নিয়ে। এই ছবিতে অভিনয় করছেন সানি দেওল, প্রীতি জিন্টা, শাবানা আজমি ও আলি ফজল। ছবিটির প্রযোজক আমির খান, যিনি একটি ক্যামিও চরিত্রেও অভিনয় করবেন বলে জানা গেছে।

এর আগে শোনা গিয়েছিল, ‘ড্রিম গার্ল’ (২০১৯) খ্যাত পরিচালক রাজ শাণ্ডিল্য এই ছবির পরিচালনায় যুক্ত হতে পারেন। তবে নতুন তথ্য অনুযায়ী, নির্মাতারা এখন রাজকুমার সন্তোষীকেই পরিচালকের আসনে দেখতে আগ্রহী।

সূত্র আরো জানিয়েছে, ছবিটির প্রি-প্রোডাকশন জোরকদমে চলছে এবং খুব শিগগিরই পরিচালক চূড়ান্ত করা হবে। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য একজন সিনিয়র অভিনেতার সঙ্গে আলোচনা চলছে।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন সঞ্জীব। মহাবীর জৈন ফিল্মসের পার্টনার হিসেবে প্রযোজক হিসেবে যুক্ত আছেন মৃগদীপ সিং লাম্বা।

এর আগে আরেকটি সূত্র জানিয়েছিল, ছবিটিতে প্রচুর কমেডির পাশাপাশি থ্রিল উপাদানও থাকবে। সিদ্ধার্থ মালহোত্রা এই ছবিতে যুক্ত হয়েছেন বিশেষভাবে উচ্ছ্বসিত হয়ে, কারণ এতে তাকে একেবারে নতুন রূপে দেখা যাবে এবং তার ভক্ত সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে। সেই কারণেই চরিত্রটির প্রস্তুতিতে তিনি শতভাগ সময় ও শ্রম দিচ্ছেন।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au