বাংলাদেশ

টঙ্গীতে মহাসড়কে খুঁটিতে বেঁধে যুবককে গণপিটুনি

  • 4:40 am - January 03, 2026
  • পঠিত হয়েছে:৬৮ বার
টঙ্গী ফ্লাইওভারের নিচে মহাসড়কে ছিনতাইকারী সন্দেহে সুমন (৩০) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে জনতা।

মেলবোর্ন, ৩ জানুয়ারি- গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারের নিচে মহাসড়কে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল টঙ্গী স্টেশন রোড মোড়ে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম সুমন, বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয়দের ভাষ্য, মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতা তাকে আটক করে। এরপর মহাসড়কের পাশে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে পারেনি। পরে পুলিশ একটি ভ্যানে করে রাজধানীর উত্তরায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, উদ্ধারকালে সুমন গুরুতর আহত ছিলেন এবং কথা বলার অবস্থায় ছিলেন না। হাসপাতালে নেওয়ার সময় তিনি শুধু নিজের নাম বলতে পেরেছেন। তিনি বলেন, সুমন ফ্লাইওভারের নিচে ভিক্ষা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au