সর্বশেষ

মেক্সিকোতে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

  • 2:47 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:৯৬ বার
ছবি : আলঅ্যারাবিয়া

মেলবোর্ন, ৩ জানুয়ারি- দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

তবে মেক্সিকোর জাতীয় ভূকম্পন সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬.৫। সংস্থাটি জানায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহরের কাছাকাছি এলাকায়।

ভূমিকম্পের পর রাজ্যের নাগরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, আকাপুলকো শহরের আশপাশের এলাকা এবং রাজ্যের কয়েকটি মহাসড়কে ভূমিধসের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই মেক্সিকো সিটি ও আকাপুলকোতে বসবাসকারী মানুষ এবং পর্যটকরা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্পের সময়কার আতঙ্কের নানা দৃশ্য ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন, প্রাথমিকভাবে গুয়েরেরোতে কোনো গুরুতর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের সতর্কতা বাজার সময় তিনি তার নিয়মিত সকালের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

কিছুক্ষণ বিরতির পর সংবাদ সম্মেলন পুনরায় শুরু করে প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, তিনি গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদোর সঙ্গে কথা বলেছেন। গভর্নরের বরাতে তিনি জানান, এখন পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।

তবে পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থায় রয়েছে। ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় মেক্সিকোতে এ ধরনের ঘটনায় তাৎক্ষণিক সতর্কতা ও প্রস্তুতির ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ।

সূত্র : আলঅ্যারাবিয়া

এই শাখার আরও খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি…

খুলনায় লংমার্চে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ, প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন জামায়াত সমর্থকরা

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে দিক্বিদিক ছোটাছুটি শুরু করেন লংমার্চকে…

অতিরিক্ত ডিআইজির বাসা থেকে আটকের তালিকায় ছিলেন তাহসিফ, মৃত্যুর আগে কী ঘটেছিল?

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। তাঁর মৃত্যুর ঘটনায় মাদক সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখার…

ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…

ভারতের ট্রানজিট করিডরের বিরোধিতা, গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবি নাহিদ ইসলামের

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট করিডর দেওয়ার যেকোনো উদ্যোগের বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ন্যায্য শর্তে…

ব্রিসবেনে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে গাড়ি নিয়ে ধাওয়া: গ্রেপ্তার ৩

বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে এক নারীকে হুমকি এবং গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তাঁদের আটক করতে ব্রিসবেনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au