মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…
মেলবোর্ন, ৩ জানুয়ারি- ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের উদ্দেশে একটি খোলা চিঠি লিখে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতাকামী নেতা মির ইয়ার বালোচ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই খোলা চিঠির অনুলিপি প্রকাশ করেন, যা নিয়ে আন্তর্জাতিক পরিসরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
চিঠিতে মির ইয়ার বালোচ ইংরেজি নববর্ষ উপলক্ষে ভারতের জনগণ ও নেতৃত্বকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা ইস্যু, পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত জোট এবং বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ভারতের সঙ্গে বেলুচিস্তানের স্বাধীনতাকামী শক্তির যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও উল্লেখ করেন।
খোলা চিঠিতে তিনি লেখেন, রিপাবলিক অব বেলুচিস্তানের ছয় কোটি মানুষের পক্ষ থেকে তিনি ভারতের ১৪০ কোটি মানুষ, সংসদের উভয় কক্ষ, সংবাদমাধ্যম, সুশীল সমাজ এবং সম্মানিত ব্যক্তিদের ইংরেজি ২০২৬ সালের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, ভারত ও বেলুচিস্তানের মধ্যে হাজার বছরের ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে তিনি বেলুচিস্তানে অবস্থিত হিংলাজ মাতার মন্দিরের কথা তুলে ধরেন।
চিঠিতে গত বছর পাকিস্তানের ভেতরে জঙ্গি ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভারতের পরিচালিত সামরিক অভিযান অপারেশন সিঁদুরের প্রতি পূর্ণ সমর্থন জানান মির ইয়ার বালোচ। তিনি বলেন, পেহেলগামে জঙ্গি হামলার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার যে অভিযান চালিয়েছে, তা ছিল সাহস, আঞ্চলিক নিরাপত্তা এবং ন্যায়বিচারের একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।
তিনি দাবি করেন, গত ৭৯ বছর ধরে বেলুচিস্তানের জনগণ পাকিস্তানের রাষ্ট্রীয় দখলদারিত্ব, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী সহিংসতার শিকার হয়ে আসছে। তার ভাষায়, এখন সময় এসেছে এই নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটিয়ে বেলুচ জনগণের সার্বভৌমত্ব ও স্থায়ী শান্তি নিশ্চিত করার।
মির ইয়ার বালোচ চিঠিতে আরও বলেন, শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং ভবিষ্যতের জ্বালানি ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও তার সরকারের সঙ্গে বন্ধুত্ব, আস্থা ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক জোরদার করতে চায় বেলুচিস্তানের জনগণ। তার মতে, ভারত ও বেলুচিস্তানের সামনে যে হুমকি রয়েছে, তা বাস্তব এবং আসন্ন। কার্যকর দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়া এই হুমকি মোকাবিলা করা সম্ভব নয়।
চিঠিতে পাকিস্তান ও চীনের মধ্যে ক্রমশ গভীর হতে থাকা কৌশলগত জোট নিয়েও সতর্কবার্তা দেন তিনি। তার অভিযোগ, পাকিস্তান ও চীন সমন্বিতভাবে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডর বাস্তবায়ন করছে এবং প্রকল্পটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি বেলুচিস্তানের প্রতিরক্ষা ও স্বাধীনতা বাহিনীর সক্ষমতা জোরদার না করা হয় এবং তাদের দীর্ঘদিনের মতো উপেক্ষা করা হয়, তাহলে চীন খুব শিগগিরই বেলুচিস্তানে সামরিক বাহিনী মোতায়েন করতে পারে।
তার ভাষায়, ছয় কোটি মানুষের বসবাসকারী বেলুচিস্তানে জনগণের ইচ্ছার বাইরে চীনা সেনাদের উপস্থিতি শুধু বেলুচিস্তানের জন্য নয়, বরং ভারত ও গোটা অঞ্চলের ভবিষ্যতের জন্যও একটি গুরুতর হুমকি হয়ে উঠবে।
উল্লেখ্য, মির ইয়ার বালোচ বেলুচিস্তানের শীর্ষস্থানীয় স্বাধীনতাকামী নেতাদের একজন। তিনি রাজনীতির পাশাপাশি লেখালেখি, ফ্রিল্যান্স সাংবাদিকতা এবং মানবাধিকার বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। চলতি বছরের ১৩ মে দেওয়া এক ঘোষণায় তিনি দাবি করেছিলেন, ওই দিন থেকে বেলুচিস্তান আর পাকিস্তানের অংশ নয়।
সূত্র অনুযায়ী, এই খোলা চিঠি প্রকাশের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বেলুচিস্তান ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au