বাংলাদেশ

নিজ বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

  • 5:45 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
নিজ বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জানুয়ারি- রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে ঢুকে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে নিহতের স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন।

নিহত যুবকের নাম সোহেল রানা। বয়স ৩৫ বছর। তিনি ওই এলাকার বাসিন্দা কালু মন্ডলের ছেলে। ঘটনার পর আহত স্ত্রী ও মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহতের ভাইয়ের বরাতে জানা যায়, রাতের দিকে সোহেল রানা ও তার স্ত্রী ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত বাড়ির টিনের বেড়ায় একাধিকবার আঘাত করতে থাকে। এতে বিকট শব্দ হয় এবং আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন বাইরে বেরোতে চাইলে দুর্বৃত্তরা হুমকি দেয় যে কেউ এগিয়ে এলে তাকে গুলি করা হবে।

এরপর দুর্বৃত্তরা সোহেল রানার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ সময় সোহেল রানার স্ত্রী স্বামীকে বাঁচাতে কাঁথা ও কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে ঢুকে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির একটি সোহেল রানার পেটে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুলির আঘাতে তার স্ত্রী ও মেয়েও আহত হন।

বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au