সর্বশেষ

পারিবারিক বন্ধন আর নস্ট্যালজিয়া, ২৫ বছর পর আবার ভাবছেন করণ!

  • 8:53 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার

মেলবোর্ন, ৪ জানুয়ারি- বলিউডে করণ জোহরের সিনেমা মানেই আবেগ, পারিবারিক বন্ধন আর রাজকীয় নস্ট্যালজিয়া। তার পরিচালিত ছবির তালিকায় যেগুলো আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আছে, তার মধ্যে অন্যতম ‘কাভি খুশি কাভি গাম’। মুক্তির ২৫ বছর পূর্তির প্রাক্কালে এবার শোনা যাচ্ছে, সেই আইকনিক ছবির সিক্যুয়াল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন করণ জোহর।২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে প্রেম, পরিবার, বিচ্ছেদ ও পুনর্মিলনের গল্পকে এক সুতোয় বেঁধেছিলেন করণ।

মা-সন্তানের আবেগঘন সম্পর্ক থেকে শুরু করে পারিবারিক মূল্যবোধ—সব মিলিয়ে ‘কাভি খুশি কাভি গাম’ আজও দর্শকের মনে নস্ট্যালজিয়ার ঝাঁপি খুলে দেয়।ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি ছবির সিক্যুয়াল নিয়ে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, পরিচালক হিসেবে এটি হতে চলেছে করণ জোহরের অন্যতম বড় ও অ্যাম্বিশাস প্রোজেক্ট। গল্পের কেন্দ্রে এবারও থাকবে পরিবার, তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একেবারে নতুন ফ্যামিলি ড্রামা তৈরি করতে চাইছেন তিনি।

কাস্টিং নিয়েও চলছে জোর জল্পনা। গুঞ্জন অনুযায়ী, ছবিতে থাকতে পারেন দু’জন নায়ক ও দু’জন নায়িকা। যদিও এই চরিত্রগুলোতে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এমনকি ছবির নাম ‘কাভি খুশি কাভি গাম’ই থাকবে, নাকি নতুন কোনো নাম দেওয়া হবে—সেই বিষয়েও কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।

এদিকে এই সব জল্পনা নিয়ে করণ জোহর সম্পূর্ণ নীরব। সিক্যুয়াল প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি তিনি। তবে বলিউডের অভিজ্ঞ মহলের মতে, যদি সত্যিই এই ছবি তৈরি হয়, তবে তা দর্শককে আবারও স্মৃতির অতলে ভাসাবে—ঠিক আগের মতোই।

উল্লেখ্য, মূল ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, করিনা কাপুর খান ও হৃত্বিক রোশন। সিক্যুয়ালেও কি এই তারকাদের ওপরই ভরসা রাখবেন করণ, নাকি নতুন প্রজন্মের মুখ দেখা যাবে—সে উত্তর মিলবে সময়ের অপেক্ষায়।

 

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au