জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত
মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…
মেলবোর্ন, ৪ জানুয়ারি- মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের আবেদনও জানানো হয়েছে।
নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। তবে সংশ্লিষ্ট একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, নির্বাচন আয়োজনের পথে এখন পর্যন্ত কোনো বড় ধরনের বাস্তব বাধা নেই। তাদের মতে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে ডিএমপি নির্বাচনকালীন নিরাপত্তা দিতে বাধ্য।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন সমন্বয় কমিটির কাছে আবেদন করা হয়েছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশাসন ও নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত ও ইতিবাচক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের চাপ বা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি। তিনি বলেন, প্রশাসনের সব প্রস্তুতি শেষ হয়েছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী ও প্রার্থীদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সেই নির্বাচন স্থগিত করে। পরে নতুন করে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au