সর্বশেষ

জশ ব্রাউনের ঝড়ো ব্যাটিংয়ে রেনেগাডসের নাটকীয় জয়

  • 2:21 am - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ জানুয়ারি-জশ ব্রাউনের বিধ্বংসী ব্যাটিংয়ে নিশ্চিত জয়ের পথেই ছিল মেলবোর্ন রেনেগাদস। কিন্তু এই অজি ব্যাটার সাজঘরে ফেরার পর ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল তারা। কিন্তু নাটকীয়তা শেষে নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব মেলবোর্ন স্টারসকে ৪ উইকেটে হারিয়েছে মেলবোর্ন রেনেগাদস।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৩ রান করেন স্টারস। জবাবে ৪ উইকেট ও ১ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় রেনেগাদসের।

রেনেগেডসের জয়ের নায়ক জশ ব্রাউন। ৪৮ বলে ৮৪ রান করেন তিনি। ইনিংসজুড়ে ছিল চোখ ধাঁধানো কিছু শট। এদিকে মোহাম্মদ রিজওয়ান করেন ৪১ রান।

১৭৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করে রেনেগেডস। ১৪ ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ১২৭। এরপর দ্রুত ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। তখন ম্যাচের দাঁয়িত্ব কাঁধে নেন উইল সাদারল্যান্ড। স্টারস অধিনায়ক মার্কাস স্টোয়নিসের প্রথম দুই বলেই হাঁকান দুটি ছক্কা। ৭ বলে অপরাজিত ১৯ রান করে ম্যাচ শেষ করেন তিনি।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে মেলবোর্ন স্টারস। দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ৩৮ রান করেন অলরাউন্ডার টম কারেন। ২৭ বলে ৩৩ রান আসে ক্যাম্পেল ক্যালাওয়ের ব্যাট থেকে। আর হিল্টন ক্যাটরাইট ১৯ বলে ২৮ ও ওপেনার স্যাম হারপার ১০ বলে ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।

মেলবোর্ন রেনেগাদসের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন গুরিন্দর সান্ধু। কলাম স্টো নেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন হাসান খান ও উইল সাদারল্যান্ড।

এই শাখার আরও খবর

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ রোববার (২৫ অক্টোবর)। ধন-সম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনায় দেশের বিভিন্ন স্থানে পূজার আয়োজন…

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au