সর্বশেষ

ইপিএলে কষ্টার্জিত ড্রয়ে বছর শুরু ইউনাইটেডের

  • 3:24 am - January 05, 2026
  • পঠিত হয়েছে:১১০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ জানুয়ারি-উলভসের বিপক্ষে ড্রয়ের মাধ্যমে বছর শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেডের ২০২৬ সালের শুরুটাও ভালো হলো না। তুলনামূলক কম শক্তিশালী দল লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোল ব্যবধানে ড্র করে বছরটা শুরু করলেন রুবেন আমোরিমের শিষ্যরা।

অ্যালান রোড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধটা ছিল অনেকটা ম্যাড়ম্যাড়ে। বল নিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি কোনো দলই। বিরতির আগ পর্যন্ত উভয় দলই কয়েকটি সুযোগ পেলেও কেউই পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। ফলে গোলশূন্য ব্যবধানেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় উভয়পক্ষ। তবে শুরুর দিকে স্বাগতিক লিডস ইউনাইটেড ছিল বেশি আক্রমণাত্মক। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৬২তম মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। ব্রেন্ডেন অ্যারোসনের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ড্যানিয়াল ফার্কের শিষ্যরা।

তবে লিডসকে বেশিক্ষণ লিড ধরে রাখতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তিন মিনিট পরেই স্বাগতিকদের জালে বল পাঠান ম্যাথিউস কুনহা। জশুয়া জির্কজের বাড়ানো পাসে নিখুঁত শটে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর শেষ মিনিট পর্যন্ত দুদলই আর কোনো গোল আদায় করতে পারেনি। ফলে ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে একটি করে পয়েন্ট পেয়েছে দুদল। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রয়েছে লিডস। এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আর্সেনালের। ২০ ম্যাচে গানার্সদের সংগ্রহ সর্বোচ্চ ৪৮ পয়েন্ট।

এই শাখার আরও খবর

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ রোববার (২৫ অক্টোবর)। ধন-সম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনায় দেশের বিভিন্ন স্থানে পূজার আয়োজন…

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au