বিশ্ব

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

  • 10:58 pm - January 05, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জানুয়ারি- ভেনেজুয়েলার সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে সোমবার ৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রগুলোর মধ্যে উদ্ভূত যেকোনো বিরোধ ও সংকট সমাধানে কূটনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য পথ। বাংলাদেশ মনে করে, শান্তিপূর্ণ আলোচনা ও পারস্পরিক সমঝোতা ছাড়া কোনো সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এর আগে গত শনিবার ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণের পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর হোয়াইট হাউসের কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত বিবৃতি দেয়নি।

হামলার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মার্কিন বাহিনী ভেনেজুয়েলা ও দেশটির নেতৃত্বকে লক্ষ্য করে বৃহৎ পরিসরে একটি সামরিক অভিযান চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।

ভেনেজুয়েলার এই পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়তে থাকায় বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করে নিজের অবস্থান স্পষ্ট করল।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au