মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…
মেলবোর্ন, ৬ জানুয়ারি- ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিচালক চিত্রনাট্যলেখক, পরিচ্ছদ ডিজাইনার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের জন্য বক্স অফিসে ২০২৫ সাল ছিল মিশ্র সাফল্যের। সারা বছরে পাঁচটি সিনেমা মুক্তি পায়। সব মিলিয়ে ভারতে সিনেমাগুলোর নেট আয় দাঁড়িয়েছে ২১০ কোটি ৮৮ লাখ টাকা। তবে এই আয়ের বড় অংশই এসেছে একটি সিনেমা থেকে-‘কেসরি চ্যাপ্টার ২’।
বছরের সেরা পারফর্মার হিসেবে উঠে এসেছে ‘কেসরি চ্যাপ্টার ২’। ভারতে সিনেমাটি নেট আয় করেছে ৯৩ কোটি ২৮ লাখ টাকা এবং পেয়েছে ‘সেমি-হিট’ এর রায়। বাণিজ্যিক দিক থেকে এটিই ছিল ধর্মার একমাত্র সিনেমা, যেটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা যায়। বড় কোনো ব্লকবাস্টার না হলেও এই ছবি না থাকলে ধর্মার ২০২৫ আরো হতাশাজনক হয়ে উঠতে পারতো বলে মনে করছেন বিশ্লেষকরা।
এরপরের অবস্থানে রয়েছে ‘সানি সংস্কারি কি তুলসি কুমারি’। সিনেমাটি ভারতে নেট আয় করেছে ৬৫ কোটি ২২ লাখ টাকা। যদিও এটি ‘অ্যাভারেজ’ রায় পেয়েছে, তবে বার্ষিক আয়ে কিছুটা ভরসা জুগিয়েছে। কিন্তু এরপরের তিনটি সিনেমা- ‘তু মেরি মঁয় তেরা মঁয় তেরা তু মেরি’ (২৭ কোটি ৯৫ লাখ), ‘ধড়ক ২’ (২১ কোটি ৪৩ লাখ) এবং ‘হোমবাউন্ড’ (৩ কোটি)- সবকটিই ফ্লপ হয়েছে। ফলে পাঁচটির মধ্যে তিনটি সিনেমা ব্যর্থ হওয়ায় ধর্মার সামগ্রিক রিপোর্ট কার্ড দুর্বলই থেকে গেছে।
বিদেশের বাজারেও একই চিত্র। ২০২৫ সালে ধর্মা প্রোডাকশনের মোট বিদেশি আয় ছিল ৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার। এখানেও নেতৃত্ব দিয়েছে ‘কেসরি চ্যাপ্টার ২’, যার আয় ৩ দশমিক ৯ মিলিয়ন ডলার। ‘সানি সংস্কারি কি তুলসি কুমারি’ করেছে ২ দশমিক ৪৫ মিলিয়ন ডলার। বাকি সিনেমাগুলোর আয় তুলনামূলকভাবে কম- ‘তু মেরি…’ ১ দশমিক ১ মিলিয়ন ডলার এবং ‘ধড়ক ২’ ও ‘হোমবাউন্ড’ প্রত্যেকে ০ দশমিক ৪ মিলিয়ন ডলার করে।
বিশ্বব্যাপী মোট আয় হিসাব করলে, ২০২৫ সালে ধর্মা প্রোডাকশনের সিনেমাগুলোর সম্মিলিত আয় দাঁড়িয়েছে ৩২২ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে ‘কেসরি চ্যাপ্টার ২’ একাই করেছে ১৪৪ কোটি ৩৫ লাখ টাকা এবং ‘সানি সংস্কারি কি তুলসি কুমারি’ ৯৯ কোটি ৩৯ লাখ টাকা। বাকি সিনেমাগুলোর আয় ছিল যথাক্রমে ‘তু মেরি…’ ৪৩ কোটি ১৫ লাখ, ‘ধড়ক ২’ ২৯ কোটি এবং ‘হোমবাউন্ড’ ৭ কোটি টাকা।
সব মিলিয়ে ২০২৫ সালে ধর্মা প্রোডাকশনস বক্স অফিসে উপস্থিত ছিল, তবে প্রভাবশালী নয়। কোনো বড় ব্লকবাস্টার না থাকায় বছরটি কাটে ওঠানামার মধ্য দিয়ে। ‘কেসরি চ্যাপ্টার ২’ বছরটিকে পুরোপুরি ব্যর্থ হওয়ার হাত থেকে রক্ষা করেছে, আর ‘সানি সংস্কারি…’ কিছুটা সহায়তা দিয়েছে। তবে একাধিক ফ্লপের কারণে আগামী দিনে কম কিন্তু শক্তিশালী মুক্তি কিংবা বড় পরিসরের ইভেন্ট ছবির দিকে মনোযোগ দেওয়া ধর্মার জন্য জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au