সর্বশেষ

সারজিসের সম্পদ ও আয়ের তথ্যে গরমিল

  • 6:24 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
এনসিপি নেতা সারজিস আলম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জানুয়ারি- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নসংক্রান্ত হলফনামা জমা দিয়েছেন। তবে সেই হলফনামা ও দাখিল করা আয়কর রিটার্নে তার আয় ও সম্পদের তথ্য নিয়ে অসঙ্গতির বিষয় সামনে এসেছে।

২৭ বছর বয়সী সারজিস আলম হলফনামায় নিজের পেশা হিসেবে ব্যবসাকে উল্লেখ করেছেন। সেখানে তিনি ব্যবসা থেকে বছরে আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। কিন্তু একই সময়ের ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা। অর্থাৎ হলফনামায় দেখানো আয়ের তুলনায় রিটার্নে প্রায় তিনগুণ বেশি আয়ের তথ্য রয়েছে। একই ব্যক্তির আয় নিয়ে দুই নথিতে ভিন্ন তথ্য থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

আয়ের পাশাপাশি সম্পদের হিসাবেও গরমিল ধরা পড়েছে। আয়কর রিটার্ন অনুযায়ী সারজিস আলমের মোট সম্পদের পরিমাণ ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম দেখানো হয়েছে।

হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংকে জমা এক লাখ টাকা। এ ছাড়া ৭৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৭৫ হাজার টাকার আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। হলফনামায় কোনো স্বর্ণালংকার থাকার তথ্য দেননি সারজিস আলম।

স্থাবর সম্পদের হিসাবে তিনি দানসূত্রে পাওয়া সাড়ে ১৬ শতাংশ কৃষিজমির কথা উল্লেখ করেছেন। ওই জমির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে সাড়ে ৭ হাজার টাকা হলেও বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। সব মিলিয়ে হলফনামার হিসাবে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ লাখ টাকা।

একই ব্যক্তির হলফনামা ও আয়কর রিটার্নে আয় ও সম্পদের এমন ভিন্ন তথ্য নির্বাচনসংক্রান্ত স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au