লিড নিউজ

নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে, আতঙ্কে সংখ্যালঘুরা

  • 10:52 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে, আতঙ্কে সংখ্যালঘুরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই দেশে সাম্প্রদায়িক সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, এই সহিংসতার কারণে সারা দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভবিষ্যৎ নিয়ে গভীর আতঙ্কে দিন কাটাচ্ছে এবং আসন্ন নির্বাচনে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে তারা চরম শঙ্কিত।

মঙ্গলবার(৬ জানুয়ারি) সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ জানায়, শুধু গত ডিসেম্বর মাসেই দেশে অন্তত ৫১টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে ১০টি হত্যাকাণ্ড, ১০টি চুরি ও ডাকাতি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও জমিজমা দখল, লুটপাট ও অগ্নিসংযোগের ২৩টি ঘটনা। এ ছাড়া ধর্মীয় অবমাননা ও র বা বিদেশি গোয়েন্দা সংস্থার দালাল বলে মিথ্যা অভিযোগে আটক ও নির্যাতনের চারটি, ধর্ষণচেষ্টার একটি এবং শারীরিক নির্যাতনের তিনটি ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেও সহিংসতার ধারাবাহিকতা থামেনি বলে জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগতিতে সত্যরঞ্জন দাসের ৯৬ শতক জমির ধান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরদিন শরীয়তপুরে ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও শরীরে আগুন দিয়ে হত্যা করা হয়। একই দিনে ভোরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে মিলন দাসের বাড়িতে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি চালানো হয়। একই ধরনের আরেকটি ঘটনা ঘটে কুমিল্লার হোমনায়, যেখানে সানু দাসের বাড়ি থেকে স্বর্ণালংকার, রূপা ও নগদ টাকা লুট করা হয়।

৪ জানুয়ারি এক স্বর্ণ ব্যবসায়ী শুভ পোদ্দারকে মুখ বেঁধে তার দোকান থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। একই দিনে ঝিনাইদহের কালীগঞ্জে ৪০ বছর বয়সী এক হিন্দু বিধবা নারীকে ধর্ষণ করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠে। ঐ দিনই কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে দায়িত্ব পালনের কারণে ফ্যাসিস্ট সরকারের দোসর ও ইসকনের সদস্য বলে অপসারণের দাবি তোলা হয়। একই দিনে দিনাজপুরের বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় এনসিপি নেতা এম এ তাফসীর ও তার সহযোগী মঞ্জুরুল আলমকে পুলিশ আটক করে।

গতকাল ৫ জানুয়ারি যশোরের মনিরামপুরে বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি ও গলা কেটে হত্যা করা হয়। একই দিন নরসিংদীর পলাশে মুদি দোকানি মণি চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঐক্য পরিষদের দাবি, এর বাইরে সারা দেশে আরও অনেক লোমহর্ষক ঘটনা ঘটেছে, যেগুলোর পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি এসব ঘটনায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির মতে, পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা বাড়িয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীকে ভয়ভীতি দেখিয়ে আসন্ন সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। ঐক্য পরিষদ মনে করে, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত রাখতেই একটি কুচক্রী সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে এ ধরনের নৃশংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে তাদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au