বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে ইইউ দলের সাক্ষাৎ

  • 5:34 am - January 07, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
তারেক রহমানের সঙ্গে ইইউ দলের সাক্ষাতে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ জানুয়ারি- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানান, বিএনপি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং সে লক্ষ্যে দলীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বিএনপি আশা করে জনগণ এবার তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পাবে।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ ইতিবাচক ও সন্তোষজনক। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন এবার একটি বড় আকারের নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যারা সারা দেশে কাজ করবে। অতীতের কয়েকটি নির্বাচনে ইইউ পর্যবেক্ষক না পাঠালেও এবারের উপস্থিতি নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও গুরুত্বপূর্ণ করে তুলবে বলে বিএনপি মনে করে।

ইইউ প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, বিদেশ থেকে দেশে ফিরে প্রথম জনসভাতেই তারেক রহমান ‘শান্তি ও সমঝোতা’ শব্দ দুটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, যা দলের রাজনৈতিক অবস্থানেরই প্রতিফলন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বাংলাদেশের উন্নয়নে অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে তারা ভবিষ্যতেও আরও বিস্তৃত সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান নজরুল ইসলাম খান।

আলোচনায় শ্রমিকদের কল্যাণে বিএনপির ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়। ইইউ প্রতিনিধিদের জানানো হয়, বেগম খালেদা জিয়ার শাসনামলেই বাংলাদেশে শ্রম আইন সংশোধন এবং লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। ভবিষ্যতে শ্রম আইন আরও আধুনিক করা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও বৈঠকে তুলে ধরা হয়।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি নির্বাচনী ব্যস্ততা ও সময়সূচির ওপর নির্ভর করবে। তবে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে আলোচনা ও সংলাপে বিএনপির আগ্রহ সব সময়ই রয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, আন্তর্জাতিক সম্প্রদায় তাকে পূর্ণ সমর্থন দেবে।

এ বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

এই শাখার আরও খবর

তিন মাসেও কাটেনি জ্বালানি সংকট, সমাধানে ধীরগতি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সরকারের প্রথম ছয় মাসের মধ্যে তিন মাস পার হয়েছে জ্বালানিসংকট মোকাবিলায়। সরকার গঠনের মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় মার্চ-এপ্রিল…

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au