অস্ট্রেলিয়া

নব্য-নাৎসি ‘হোয়াইট অস্ট্রেলিয়া’ গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ব্রিটিশ নাগরিককে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার

  • 10:40 am - January 08, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
উগ্র নব্য-নাৎসি সংগঠন ‘হোয়াইট অস্ট্রেলিয়া’ ও এর রাজনৈতিক শাখা ন্যাশনাল সোশ্যালিস্ট নেটওয়ার্ক (NSN) সরকারের নজরদারিতে রয়েছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ জানুয়ারি: পার্থে বসবাসরত এক যুক্তরাজ্যের নাগরিকের ভিসা বাতিল করে তাকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হচ্ছে, কারণ তার বিরুদ্ধে উগ্র ডানপন্থী নব্য-নাৎসি সংগঠন ‘হোয়াইট অস্ট্রেলিয়া’ র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

স্থানীয় সময় মঙ্গলবার ওই ব্যক্তিকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করে। সংগঠনটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখার এক জ্যেষ্ঠ সদস্য সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এবিসি নিউজ জানিয়েছে, ওই ব্যক্তি কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন। তার ভিসা ‘চরিত্রগত কারণ’-এ বাতিল করার পর তাকে অভিবাসন কেন্দ্রে রাখা হয়েছে।

হোয়াইট অস্ট্রেলিয়া সংগঠনের ওই সদস্য দাবি করেছেন, ওই ব্যক্তি কোনো আইন ভাঙেননি বা রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন না। তিনি বলেন,
“সে আমাদের একজন এবং ভালো বন্ধু। তাকে বহিষ্কার করা হচ্ছে শুধু এই কারণে যে সে সপ্তাহান্তে অন্যান্য শ্বেতাঙ্গদের সঙ্গে বক্সিং অনুশীলন করে।”

তবে স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক এবিসিকে বলেন,
“ঘৃণা ও বিদ্বেষের বিষয়ে লেবার সরকারের শূন্য সহনশীলতা রয়েছে। আপনি যদি অস্ট্রেলিয়াকে পছন্দ না করেন, তাহলে আপনি চলে যেতে পারেন।”

এই ঘটনা ঘটে ১৪ ডিসেম্বর বন্ডাই বিচে ইসলামপন্থী উগ্রবাদীদের হামলার পর সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে। ওই হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী ঘৃণামূলক মতাদর্শ প্রচারকারী, উগ্রবাদী ও নব্য-নাৎসিদের বিরুদ্ধে দ্রুত ভিসা বাতিল ও বহিষ্কারের ঘোষণা দেন।

হোয়াইট অস্ট্রেলিয়া মূলত উগ্র নব্য-নাৎসি সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট নেটওয়ার্ক (NSN)-এর রাজনৈতিক শাখা হিসেবে পরিচিত। জানা গেছে, সংগঠনটি অস্ট্রেলিয়ান ইলেক্টোরাল কমিশনে (AEC) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের চেষ্টা করছে।

এ বিষয়ে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স সতর্ক করে বলেন,
“রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ৭৫০ জন সমর্থকের স্বাক্ষর প্রয়োজন। এর মানে হলো, ৭৫০ জন মানুষ প্রকাশ্যে নিজেকে নব্য-নাৎসির সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত করবে। কেউ যদি এই দলে নাম লেখাতে চায়, তাকে নিজের সুনাম ও পরিচয়ের কথা গভীরভাবে ভাবতে হবে।”

নব্য-নাৎসি কর্মী ম্যাথিউ গ্রুটারকে গত ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় বহিষ্কার করা হয়।
ছবি: সংগৃহীত

নভেম্বরে এনএসডব্লিউ পার্লামেন্টের বাইরে আয়োজিত একটি ইহুদিবিরোধী সমাবেশে অংশ নেওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার নাগরিক ম্যাথিউ গ্রুটার-এর ভিসা বাতিল করে তাকে ডিসেম্বরের শুরুতে বহিষ্কার করা হয়। সর্বশেষ এই ব্রিটিশ নাগরিকের বহিষ্কার সেই ধারাবাহিকতারই অংশ।

এরই মধ্যে নিউক্যাসলে ‘হোয়াইট অস্ট্রেলিয়া’ লেখা লিফলেট বিতরণের ঘটনায় এনএসডব্লিউ পুলিশ তদন্ত শুরু করেছে। প্রিমিয়ার মিন্স বলেছেন,
“এগুলো বর্ণবিদ্বেষ উসকে দেওয়ার শামিল। যারা এর পেছনে রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এনএসডব্লিউতে গত বছর ফেব্রুয়ারি থেকে জাতিগত ঘৃণা উসকে দেওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au