সর্বশেষ

ভক্তদের অপেক্ষার অবসান, ছেলের ছবি-নাম জানালেন ক্যাটরিনা-ভিকি

  • 5:36 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:৮৯ বার
মেলবোর্ন, ৮ জানুয়ারি- বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ২০২৫ সালের নভেম্বরে মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা।

এই তারকা দম্পতির সদ্যোজাত সন্তানকে নিয়েও অনুরাগীমহলে কৌতূহলের অন্ত নেই। কার মতো দেখতে হল ‘বেবি কৌশল’কে? জানার অপেক্ষায় যখন ভক্তদের চাতক পাখির দশা, তখন নতুন বছরে শুরুতেই ছেলের প্রথম ছবি ফাঁস করলেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ।

শুধু তাই নয়, এদিন নাম ঘোষণা করে সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিলেন সুপারস্টার মা-বাবা।বুধবার সামাজিকমাধ্যমে ভিকি-ক্যাটরিনা যে ছবি পোস্ট করেছেন, তা নিয়ে মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায়। দাবানলের গতিতে ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা গেল, মা-বাবার হাতের মাঝে রাখা ‘বেবি কৌশলে’র নরম তুলতুলে হাত।

ওই ছবির ক্যাপশনে লেখা, ‘আমাদের আলোকরশ্মি বিহান কৌশল।’ আর সেই ছোট্ট ঝলক দেখেই বলিপাড়ার মামা-খালারা ভালোবাসায় ভরিয়ে দিলেন খুদে বিহানকে।

ছেলের সঙ্গে পরিচয় করিয়ে তারকাদম্পতির মন্তব্য, ‘ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন। জীবন বড়ই সুন্দর। এক নিমেষেই যেন আমাদের পৃথিবীটা বদলে গেল।কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়েছি।’ 

বলে রাখা যায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান।

এই শাখার আরও খবর

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au