সর্বশেষ

বিগ ব্যাশে হতাশাজনক পারফরম্যান্স বাবর-রিজওয়ানদের

  • 3:28 am - January 09, 2026
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ জানুয়ারি-এক সময়ে ছিলেন পাকিস্তান জাতীয় দলের প্রাণভোমরা। কিন্তু সময়ের পরিক্রমায় দলেই জায়গা হচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। জাতীয় দল যেখানে শ্রীলঙ্কা সফরে গেছে, সেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ বিগ ব্যাশ খেলে বেড়াচ্ছেন তারা।

বাবর আজমকে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তুলনা করতেন পাকিস্তান সমর্থকরা। আর রিজওয়ানকে ভাবা হতো দলের অন্যতম সেরা ব্যাটিং স্তম্ভ হিসেবে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না কেউই। তবে কি ফুরিয়ে গেছেন বাবর-রিজওয়ান?

সিডনি সিক্সার্সের জার্সিগায়ে খেলছেন বাবর আজম। আর রিজওয়ান প্রতিনিধিত্ব করছেন মেলবোর্ন রেনেগাডসের হয়ে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে সিক্সার্স। আর রিজওয়ানের রেনেগাডসের অবস্থান পয়েন্ট টেবিলের সাত নম্বরে।

বিগ ব্যাশের এবারের আসরে দলের হয়ে প্রতিটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন বাবর-রিজওয়ান। ৭ ম্যাচে বাবর আজমের ব্যাট থেকে এসেছে ১৪৫ রান। ব্যাট হাতে দুটি অর্ধশতকের দেখা পেলেও স্ট্রাইক রেট ও গড়টা সন্তোষজনক নয়। বাবরের গড় মাত্র ২৪। আর স্ট্রাইক রেট মাত্র ১০৮।

এদিকে রিজওয়ানের পারফরম্যান্স আরও হতাশাজনক। একশো স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারেননি তিনি। ৬ ম্যাচে পাকিস্তানি এই উইকেটরক্ষকের ব্যাট থেকে এসেছে মাত্র ১২০ রান। গড় ২০, স্ট্রাইক রেট মাত্র ৯৯। এই ৬ ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৪১ রান।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au